বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনা বেঁচে থাকতে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না: তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি ক্লিনিকের অনুমোদন দেওয়া হচ্ছে না : স্বাস্থ্যমন্ত্রী কোনো কোনো মহল গার্মেন্টস উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধার সুন্দরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী পেলেন আর্থিক সহায়তা ব্রাহ্মণবাড়িয়ায় পরিত্যক্ত অবস্থায় ২টি দেশীয় পাইপগান ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার ময়মনসিংহের নান্দাইলে চলন্ত ট্রাকে আগুন, চালকের বিচক্ষণতায় রক্ষা পেল নান্দাইল বাজার গোপালগঞ্জের কাশিয়ানীতে ৪ গাড়ির ত্রিমুখী সংঘর্ষে ভ্যান চালক নিহত আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, পুলিশের টিয়ারগ্যাস নিক্ষেপ হামে ৩০ বছরের মধ্যে প্রথম শিশুমৃত্যু দেখল নিউইয়র্ক মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ স্থগিতের খবর সঠিক নয় : জাতীয় বিশ্ববিদ্যালয়

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৮৭ বার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ স্থগিত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘প্রজ্ঞাপন’ গুজব ও বিভ্রান্তিকর বলে
রোববার (২২ জুন) বিষয়টি নিয়ে কলেজ পরিদর্শকের দপ্তর থেকে জানানো হয়, সোশ্যাল মিডিয়া ও কিছু ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত স্মারক নম্বর- ০৭(১৫৩৭) জাতী:বি:/ক:প:/৭০৯০ প্রকাশিত কোনো আদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় জারি করেনি।
এতে উল্লেখ করা হয়, এই প্রজ্ঞাপনটি ভুয়া বা ফেইক। এ ধরনের কোনো সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নেয়নি এবং এর দায়ভার কোনোভাবেই বিশ্ববিদ্যালয়ের নয়। এটি একটি স্বার্থান্বেষী কুচক্রী মহলের অপপ্রচারের অংশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি ও বেসরকারি কলেজ কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হচ্ছে, তারা যেন এই ভুয়া তথ্য অনুসরণ না করেন এবং গুজবে বিভ্রান্ত না হন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুয়া স্মারক তৈরি ও প্রচার করছে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
উত্তরপত্রের ভুল প্যাকিংয়ে দেরি হচ্ছে ফল প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১ শিক্ষক ও ১৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
ইনকোর্স পরীক্ষায় ৪০ শতাংশ না পেলে ফরম পূরণ নয় : জাতীয় বিশ্ববিদ্যালয়
প্রসঙ্গত, ২২ জুন থেকে একটি ‘প্রজ্ঞাপন’ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যেখানে দাবি করা হয়— সকল বেসরকারি কলেজে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এ নিয়ে অনেক কলেজের শিক্ষকমহলে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories