শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় ডেমোক্রেটদের নিন্দা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৬৪ বার

যুক্তরাষ্ট্রে ডেমোক্রেট আইন প্রণেতাদের অনেকে ইরানে হামলার নিন্দা জানিয়েছেন। তারা বলছেন, কংগ্রেসের সম্মতি ছাড়াই এ হামলা চালানো হয়েছে।
কংগ্রেস সদস্য আলেক্সান্দ্রিয়া ওকাসিও কর্টেজ বলেছেন, এটি সংবিধান এবং কংগ্রেসের যুদ্ধ ক্ষমতার ‘গুরুতর লঙ্ঘন।’
তিনি এটিকে ‘সম্পূর্ণ এবং স্পষ্টভাবে অভিসংশনের ভিত্তি’ বলে অভিহিত করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডলে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, তিনি আবেগপ্রবণভাবে এমন একটি যুদ্ধ শুরু করার ঝুঁকি নিয়েছেন, যা আমাদের প্রজন্মের পর প্রজন্ম ধরে ফাঁদে পড়তে পারে।
কংগ্রেসের আরেক সদস্য রাশিদা তালাইব এটিকে যুক্তরাষ্ট্রের সংবিধানের ‘স্পষ্ট লঙ্ঘন’ অভিহিত করে নিন্দা জানিয়েছেন। একইসাথে কংগ্রেসকে অবিলম্বে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন তিনি।
‘মধ্যপ্রাচ্যে কয়েক দশক ধরে চলা যুদ্ধ আমাদের কোথায় নিয়ে যায়, তা আমরা দেখেছি। সবকিছুই হচ্ছে মিথ্যার ওপর ভিত্তি করে ‘গণবিধ্বংসী অস্ত্রে’র ব্যবহারে, বলেন তিনি।
কংগ্রেস সদস্য জিম ম্যাকগভর্ন ইতিমধ্যে এ পরিস্থিতিকে ‘উন্মাদ’ বলে অভিহিত করেছেন।
তিনি বলেন, ‘কংগ্রেসের অনুমোদন ছাড়াই ট্রাম্প ইরানে বোমা হামলা চালিয়েছেন, অবৈধভাবে মধ্যপ্রাচ্যে আমাদের যুদ্ধে টেনে নিয়ে গেছেন। আমরা কি আমাদের শিক্ষা নিইনি ?

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories