শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ইরানে হামলার সময় সিচুয়েশন রুমের ছবি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৮২ বার

ইরানে শনিবার দিবাগত রাতে হামলা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বোমারু বিমানগুলো যখন ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালাচ্ছিল, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছিলেন ওয়াশিংটনে। এ হামলায় যুক্তরাষ্ট্রের বি-টু স্পিরিট বম্বার বিমান অংশ নেয় বলে সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন একজন মার্কিন কর্মকর্তা।
এই হামলা কীভাবে পরিচালিত হয়- এর কিছু ছবি হোয়াইট হাউজ প্রকাশ করেছে। প্রকাশিত এসব ছবিতে দেখা যাচ্ছে, ইরানে মার্কিন বোমারু বিমানের হামলার দৃশ্য সিচুয়েশন রুমে বসে দেখেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এ সময় তার সঙ্গে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এদিকে ইরানে যুক্তরাষ্ট্রের এই হামলাকে ‘নির্লজ্জ আগ্রাসন’ হিসেবে অভিহিত করেছে হামাস। এক বিবৃতিতে হামাস বলেছে যে, এই হামলা ‘আন্তর্জাতিক আইনের ঘোর বিরোধী ও আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি।’
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইসরায়েলসহ বেশ কিছু দেশ সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories