সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

তেল আবিবসহ ইসরায়েলের ১০ স্থানে ইরানের হামলা, আহত ১১

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৭৮ বার

ইসরায়েলের কমপক্ষে ১০টি স্থানে ইরানের ছোড়া রকেট ও বোমার শার্পনেল (টুকরো) আঘাত হেনেছে। এতে আহত হয়েছে অন্তত ১১ জন। তেল আবিবের জরুরি সেবা বিভাগের এক মুখপাত্র এমনটি জানিয়েছেন। প্রাথমিক তথ্যে দেখা যাচ্ছে আক্রান্ত এলাকার মধ্যে রয়েছে কারমেল, হাইফা, তেল আবিব এলাকা এবং উত্তর উপকূলীয় সমভূমি।
বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন। সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের জাতীয় জরুরি সেবা সংস্থার মাগেন ডেভিড আদম জানিয়েছেন, আহতদের মধ্যে একজনের শরীরে বোমার শার্পনেলের ক্ষত রয়েছে, আর বাকি ১০ জন সামান্য আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
এ ঘটনার পর স্থানীয় প্রশাসন জনগণকে সতর্ক থাকতে বলেছে এবং আশ্রয়কেন্দ্র ব্যবহার করতে পরামর্শ দিয়েছে। শনিবার (২১ জুন) ইরানের ফোরদো, নাতাঞ্জ এবং ইস্পাহানে তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। এরপরই, ইসরায়েলে ফের হামলা চালায় তেহরান। এদিকে, ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রতিনিধি পরিষদের শীর্ষস্থানীয় ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিস। তিনি অভিযোগ করেছেন, ট্রাম্প দেশের জনগণকে বিভ্রান্ত করেছেন এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রকে সম্ভাব্য বিপর্যয়কর যুদ্ধে জড়িয়ে দেয়ার ঝুঁকি তৈরি করেছেন।
শনিবার (২১ জুন) এক বিবৃতিতে জেফ্রিস বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প দেশের জনগণকে তার অভিপ্রায় নিয়ে বিভ্রান্ত করেছেন, সামরিক শক্তি ব্যবহারের জন্য কংগ্রেসের অনুমোদন নেননি এবং এর ফলে যুক্তরাষ্ট্রকে এমন এক যুদ্ধে জড়ানোর ঝুঁকিতে ফেলেছেন যা মধ্যপ্রাচ্যের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।
কংগ্রেসম্যান জেফ্রিস আরও বলেন, প্রেসিডেন্টের উচিত ছিল ইরানের বিরুদ্ধে সামরিক হামলার বিষয়ে কংগ্রেসের সঙ্গে আলোচনা করে অনুমোদন নেয়া। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন যে, এমন সিদ্ধান্ত মার্কিন গণতান্ত্রিক প্রক্রিয়াকে অমান্য করে এবং কূটনৈতিক সমাধানের পথ সংকীর্ণ করে দেয়।
অন্যদিকে, মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরানকে লক্ষ্য করে স্থল অভিযান নয়, বরং সীমিত আকাশ হামলার কৌশলকেই তুলনামূলক নিরাপদ ও কার্যকর বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আফগানিস্তান, ইরাকের ভয়াবহ অভিজ্ঞতা ট্রাম্পকে ইরান ইস্যুতে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। যুক্তরাষ্ট্রের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ইরাক ও আফগানিস্তানে অভিযানে সাত হাজার ৮৫ মার্কিন সেনা নিহত হয়েছে। ৫৩ হাজার ৫৩৩ জন আহত হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories