বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনা বেঁচে থাকতে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না: তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি ক্লিনিকের অনুমোদন দেওয়া হচ্ছে না : স্বাস্থ্যমন্ত্রী কোনো কোনো মহল গার্মেন্টস উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধার সুন্দরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী পেলেন আর্থিক সহায়তা ব্রাহ্মণবাড়িয়ায় পরিত্যক্ত অবস্থায় ২টি দেশীয় পাইপগান ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার ময়মনসিংহের নান্দাইলে চলন্ত ট্রাকে আগুন, চালকের বিচক্ষণতায় রক্ষা পেল নান্দাইল বাজার গোপালগঞ্জের কাশিয়ানীতে ৪ গাড়ির ত্রিমুখী সংঘর্ষে ভ্যান চালক নিহত আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, পুলিশের টিয়ারগ্যাস নিক্ষেপ হামে ৩০ বছরের মধ্যে প্রথম শিশুমৃত্যু দেখল নিউইয়র্ক মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

এমপিও না দিলে লাশ হয়ে ফিরব’: ননএমপিও শিক্ষকদের হুঁশিয়ারি

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৫৯ বার

স্বীকৃতিপ্রাপ্ত সব ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত না করলে দুর্বার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ‘সম্মিলিত ননএমপিও ঐক্য পরিষদ’-এর নেতারা। শনিবার (২১ জুন) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন সংগঠনের কেন্দ্রীয় নেতারা।
সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক মাওলানা ফরহাদ হোসেন তালুকদার বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগামীকাল রোববার কাফনের কাপড় পরে রাজপথে অবস্থান নেব। সরকারকে জানিয়ে দিতে চাই—আমরা এই কাপড় সঙ্গে এনেছি। হয় এমপিও দেবেন, না হলে আমরা লাশ হয়ে বাড়ি ফিরব।
তিনি আরও বলেন, “আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আর কোনো বিকল্প নেই, দূর্বার আন্দোলনই এখন একমাত্র পথ। আগামীকাল সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনের প্রতিটি অলিগলি যেন ননএমপিও শিক্ষক-কর্মচারীদের জমায়েতে পরিণত হয়।
ফরহাদ হোসেন অভিযোগ করেন, “মে মাস পেরিয়ে জুন মাসও শেষের পথে, কিন্তু এখনো এমপিও বাস্তবায়নের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আমরা তিনদিনের আল্টিমেটাম দিয়েছিলাম, যা গত বুধবার শেষ হয়েছে। কিন্তু সরকারের তরফ থেকে কোনো ইতিবাচক সাড়া পাইনি।
শনিবার সকাল ১০টা থেকে প্রায় শতাধিক শিক্ষক জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন। তারা বলেন, ননএমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক-কর্মচারীদের ন্যূনতম বেতন নিশ্চিত করা রাষ্ট্রের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত।
নেতারা বলেন, “বর্তমানে যত আন্দোলনরত পেশাজীবী সংগঠন রয়েছে, তাদের সকল দাবির মধ্যে আমাদের দাবি সবচেয়ে যৌক্তিক ও মানবিক। সরকারকে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে।
পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার রাত থেকেই তারা লাগাতার কর্মসূচিতে অবস্থান নেবেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories