মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মৈত্রী ট্রেন চালুর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে: রেলমন্ত্রী সব মন্ত্রী-প্রতিমন্ত্রীর জন্য মন্ত্রিপরিষদের ৭ নির্দেশনা শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে : শামা ওবায়েদ হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় রাজশাহী মহানগর বিএনপির শুভেচ্ছা পাবনা সাঁথিয়ায় পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর : বিমানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা

ইরানি নতুন ড্রোন কমান্ডারকে মেরে ফেলল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৫৬ বার

ইসরায়েলি বিমান হামলায় ইরানের ড্রোন ইউনিটের দ্বিতীয় কমান্ডারও নিহত হয়েছেন। তিনি ড্রোন ইউনিটের প্রধান নিহতের পর দায়িত্বপ্রাপ্ত হয়ে ইসরায়েলে ড্রোন হামলা অব্যাহত রেখেছিলেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
শনিবার (২১ জুন) আমিনপুর জোদখি নামে পরিচিত কমান্ডার নিহতে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) জন্য একটি দুঃসংবাদের দিন বলে দাবি করে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, আইআরজিসির মনুষ্যবিহীন বিমানবাহী যান (ইউএভি) ইউনিটের নতুন কমান্ডারকে হত্যা করা হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, বিমান বাহিনীর যুদ্ধবিমানগুলো কমান্ডারকে লক্ষ্য করে হামলা চালায়। এতে আমিনপুর জোদখি নামে পরিচিত ওই কমান্ডার নিহত হয়েছেন। তিনি ইরানের দক্ষিণ-পশ্চিম থেকে ইসরায়েলের দিকে শত শত ইউএভি ড্রোন উৎক্ষেপণের তত্ত্বাবধানে নিযুক্ত ছিলেন।
ইসরায়েলি সেনাবাহিনী আরও জানায়, এর আগে ১৩ জুন আইআরজিসির ড্রোন বাহিনীর প্রধান কমান্ডার তাহার ফারকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। জোদখি তখন থেকে কমান্ড অপারেশনের কেন্দ্রীয় ভূমিকা পালন করেছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories