মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মৈত্রী ট্রেন চালুর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে: রেলমন্ত্রী সব মন্ত্রী-প্রতিমন্ত্রীর জন্য মন্ত্রিপরিষদের ৭ নির্দেশনা শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে : শামা ওবায়েদ হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় রাজশাহী মহানগর বিএনপির শুভেচ্ছা পাবনা সাঁথিয়ায় পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর : বিমানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা

ইরানের সঙ্গে দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন ইসরায়েলি সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৫১ বার

ইরানের সঙ্গে সাধারণ ইসরায়েলিদের ‘দীর্ঘ যুদ্ধের’ প্রস্তুতি নিতে বলেছেন দখলদার ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির। শুক্রবার (২০ জুন) এক ভিডিও বার্তায় এই দখলদার বলেন, ইসরায়েলকে ধ্বংস করতে ইরান দীর্ঘসময় ধরে পরিকল্পনা সাজাচ্ছে। গত কয়েকমাসে পরিকল্পনাটি এমন জায়গায় পৌঁছায়, যেখান থেকে ফেরার সুযোগ ছিল না। তাদের সক্ষমতা হামলা চালানোর সক্ষমতায় পৌঁছেছিল।
তিনি আরও বলেছেন, “আমরা ইরানে হামলা শুরু করেছি যখন তাদের কাছে ২ হাজার ৫০০টি সারফেস টু সারফেস মিসাইল ছিল। হামলা না করলে উচ্চ উৎপাদন ক্ষমতার কারণে দুই বছরের মধ্যে তাদের কাছে ৮ হাজার মিসাইল থাকত।”
ইয়ার জামির দাবি করেছেন, ইরান তাদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে উঠছিল। কিন্তু ইরান যেন তাদের ধ্বংস করতে না পারে সেজন্য তারা আগেই হামলা চালিয়েছেন।
ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান সাধারণ ইসরায়েলিদের বলেছেন, ইরানের সক্ষমতা ধ্বংস করতে তাদের দীর্ঘ সময় লাগতে পারে। এজন্য তারা যেন সেভাবে প্রস্তুতি নেন। এই দখলদার দাবি করেন, যুদ্ধ শেষে ইসরায়েলই জয়ী হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories