শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ইরানের প্রতি সমর্থন জানিয়ে ইরাকে ১০ হাজার মানুষের বিক্ষোভ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৫৫ বার

পবিত্র জুমার নামাজ শেষে বাগদাদের সদর শহরে ইরানের প্রতি সমর্থন জানিয়ে প্রায় ১০ হাজার ইরাকি বিক্ষোভ করেছেন। এ সময় তারা ইরানে হামলার প্রতিবাদ জানিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বিরোধী বিভিন্ন শ্লোগান দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে এ তথ্য দেখা গেছে। শিয়া মুসলিম।
শহরটির নামকরণ করা হয়েছে জনপ্রিয় শিয়া এবং মিলিশিয়া নেতা মুকতাদা আল সদরের নামে। যিনি ইরানের সর্বোচ্চ ধর্মী নেতার ঘনিষ্ঠ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কট্টর সমালোচক।
এদিকে আবারও ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের বিভিন্ন শহরে আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্রগুলো। রয়টার্সের বরাতে আল জাজিরা জানিয়েছে, শুক্রবার (২০ জুন) জেরুজালেম এবং তেল আবিবে বিস্ফোরণের শব্দও শোনা গেছে।
পরমাণু স্থাপনায় হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: সৌদি আরব
ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমের খবরেও বলা হয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এ অবস্থায় হামলা প্রতিহতে ইসরায়েলের বিমানবাহিনী কাজ করছে বলে জানিয়েছে দেশটি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories