শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঢাকায় ভিসা কার্যক্রম পুনরায় চালু করার জন্য অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৫৯ বার

ঢাকায় ভিসা প্রক্রিয়াকরণ কার্যক্রম পুনরায় চালু করার জন্য অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুজান রাইলকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৭ জুন) স্টেট গেস্ট হাউস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক সৌজন্য সাক্ষাতে তিনি এই কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধান উপদেষ্টা বলেন, “আমরা একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের লক্ষ্য সাংবিধানিক, বিচারিক ও প্রশাসনিক সংস্কার। যা একটি শক্তিশালী বাংলাদেশের ভিত্তি গড়ে তুলবে।
মুহাম্মদ ইউনূস বলেন, আগামী মাসে “জুলাই সনদ” চালু করা হবে, যা ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে প্রণীত হবে।
আসন্ন জাতীয় নির্বাচন সম্পর্কে অধ্যাপক ইউনূস বলেন, “বহু বছর পর, বিশেষ করে প্রথমবারের মতো ভোটারদের জন্য এটি একটি উৎসবমুখর ও আশাব্যঞ্জক উপলক্ষ হবে।”
এ সময় অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুজান রাইল জানান, এখন থেকে বাংলাদেশিরা অনলাইনের মাধ্যমে ভিসার জন্য আবেদন করতে পারবেন। বর্তমানে অস্ট্রেলিয়ায় ৬৫ হাজারের বেশি বাংলাদেশি বসবাস করছেন এবং ১৪ হাজারের বেশি বাংলাদেশি শিক্ষার্থী সেখানে অধ্যয়ন করছেন।
নির্বাচনী সহায়তা প্রসঙ্গে হাই কমিশনার রাইল জানান, অস্ট্রেলিয়া জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মাধ্যমে বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক, কারিগরি ও পরিচালনাগত সক্ষমতা বৃদ্ধির জন্য ২০ লাখ অস্ট্রেলিয়ান ডলার সহায়তা দেবে।
দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কে তিনি বলেন, বর্তমানে বাংলাদেশ-অস্ট্রেলিয়া বাণিজ্যের পরিমাণ ৫ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার, যা গত পাঁচ বছরে বার্ষিক গড়ে ১৬.২ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে।
বাংলাদেশি শিক্ষার্থী ও প্রবাসীদের অবদান তুলে ধরে তিনি বলেন, “অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডসের মাধ্যমে তিন হাজারের বেশি বাংলাদেশি অ্যালামনাই গড়ে উঠেছে, যারা বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে অধ্যাপক ইউনূস অস্ট্রেলিয়াকে মানবিক সহায়তা বৃদ্ধির আহ্বান জানান। উত্তরে হাই কমিশনার রাইল জানান, অস্ট্রেলিয়া সম্প্রতি রোহিঙ্গা ও স্থানীয় সম্প্রদায়ের জন্য অতিরিক্ত ৯.৬ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার সহায়তা প্রদান করেছে, যা ২০১৭ সাল থেকে মোট সহায়তার পরিমাণ ৫৫৩.৬ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারে পৌঁছেছে।
তিনি আরও বলেন, “অস্ট্রেলিয়া রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছাসেবী, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের জন্য বাংলাদেশের প্রচেষ্টাকে সমর্থন অব্যাহত রাখবে, যখন মিয়ানমারে পরিস্থিতি অনুকূল হবে।”
সাক্ষাতে সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়কারী লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মহাপরিচালক মোহাম্মদ নূরে আলম উপস্থিত ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories