মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মৈত্রী ট্রেন চালুর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে: রেলমন্ত্রী সব মন্ত্রী-প্রতিমন্ত্রীর জন্য মন্ত্রিপরিষদের ৭ নির্দেশনা শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে : শামা ওবায়েদ হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় রাজশাহী মহানগর বিএনপির শুভেচ্ছা পাবনা সাঁথিয়ায় পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর : বিমানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা

ইরান-ইসরায়েল সংঘাতে ‘ঘি ঢাললেন’ ট্রাম্প : চীন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৫৩ বার

ইরান ও ইসরায়েলের মধ্যে বেড়ে চলা সামরিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যকে ‘আগুনে ঘি ঢালা’ বলে কড়া ভাষায় নিন্দা জানিয়েছে চীন।
মঙ্গলবার (১৭ জুন) বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন একথা বলেন।
তিনি ট্রাম্পকে সতর্ক করে আরও বলেন, আগুন উসকে দেয়া, ঘি ঢালা, হুমকি দেয়া এবং চাপ সৃষ্টি করা পরিস্থিতি স্বাভাবিক করতে সাহায্য করবে না, বরং কেবল সংঘাতকে আরও তীব্র ও বিস্তৃত করবে।
তিনি আরও বলেন, চীন সব পক্ষকে, বিশেষ করে ইসরায়েলের ওপর যাদের বিশেষ প্রভাব রয়েছে, তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছে। যেন অবিলম্বে শান্তি রক্ষায় পদক্ষেপ নেয়া হয় এবং এই সংঘাত ছড়িয়ে পড়া রোধ করা যায়।
এদিন চীনের ইসরায়েলস্থ দূতাবাসও দেশটির নাগরিকদের উদ্দেশে সতর্কবার্তা দিয়েছে। বিবৃতিতে বলা হয়, ইসরায়েল-ইরান সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার পর চীনা নাগরিকদের দ্রুত ইসরায়েল ত্যাগ করা উচিত।
এর আগে, তড়িঘড়ি করে কানাডায় চলমান জি-সেভেন সম্মেলন ছেড়ে যুক্তরাষ্ট্রে ফিরে যান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ বলেন, ট্রাম্প ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি সংক্রান্ত কোনও আলোচনায় অংশগ্রহণ করার জন্য ওয়াশিংটন ফিরে গেছেন। তবে, এমানুয়েল ম্যাক্রঁ ‘ভুল’ বলেছেন উল্লেখ করে ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘আমি কেন ওয়াশিংটন ফিরে যাচ্ছি, তার (ম্যাক্রঁ) সে ব্যাপারে কোনও ধারণাই নেই

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories