শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মেয়র পদে শপথ ইস্যুতে বিরতিহীন অবস্থান কর্মসূচি ঘোষণা ইশরাকের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৬৪ বার

মেয়র পদে শপথ ইস্যুতে বিরতিহীন অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। রোববার (১৫ জুন) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে ঈদের বিরতির পর ফের অবস্থান কর্মসূচিতে এ হুমকি দেন তিনি।
রোববার সকাল থেকে ইশরাকের অনুসারীরা নগর ভবনে একত্রিত হয়ে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। পরে বেলা ১১টার দিকে সেখানে প্রবেশ করেন ইশরাক হোসেন।
এ সময় ইশরাক হোসেন বলেন, দ্রুত শপথের ব্যবস্থা না করলে বিরতিহীন অবস্থান কর্মসূচি পালন করবে ঢাকাবাসী। অনতিবিলম্বে শপথের আয়োজন করা না হলে ঢাকাবাসীকে সঙ্গে নিয়ে শপথ আয়োজন করা হবে। মেয়রের চেয়ারে কে বসবে তা নির্ধারণ করবেন দক্ষিণের বাসিন্দারা।
এর আগে গত ৩ জুন ঈদুল আজহাকে সামনে রেখে ডিএসসিসি মেয়র হিসেবে শপথের দাবিতে চলমান আন্দোলন সাময়িক শিথিলের ঘোষণা দিয়েছিলেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories