শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জুলাই সনদ নিয়ে ১৭ জুন রাজনৈতিক দলের সঙ্গে বসছে কমিশন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৬৪ বার

আলোচিত জুলাই সনদ ঘোষণার জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও আলোচনায় বসছে জাতীয় ঐকমত্য কমিশন। আগামী ১৭ জুন ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
এটি জাতীয় ঐকমত্য কমিশনের ডাকে অনুষ্ঠিত দ্বিতীয় অধিবেশনের দ্বিতীয় বা শেষ বৈঠক।
সূত্র মতে, জাতীয় ঐক্য কমিশনের এই বৈঠকে জুলাই ঐক্য ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চূড়ান্ত আলোচনা হবে। এই আলোচনায় কোন কোন বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত আর কোন কোন বিষয়গুলোতে একমত না বা আংশিকভাবে একমত তা চূড়ান্ত করা হবে। এরপর রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হবে।
এ বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার বলেন, আগামী সপ্তাহে ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক হবে। বৈঠকে জুলাই সনদ বা জাতীয় সনদ নিয়ে আলোচনা হবে। আমাদের কাজ একটা ঐকমত্যে পৌঁছানো।
কতটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হবে- জানতে চাইলে তিনি বলেন, প্রায় ৩০টির মতো রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হবে। যত দ্রুত সম্ভব আলোচনা শেষ করবো।
সূত্র মতে, এই ঘোষণাপত্রকে জুলাই চার্টার নামে বা ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ নামেও অভিহিত করা হতে পারে। জাতীয় ঐক্য কমিশনের চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সব দলের মতামতের ভিত্তিতে ঐকমত্য হওয়া বিষয়গুলোতে দলগুলোর সম্মতি স্বাক্ষরও নিতে চান। যাতে এগুলো মৌলিক ও অপরিবর্তনীয় সংস্কার হিসেবে রাজনৈতিক দলগুলো আর পরিবর্তন করতে না পারে।
সূত্র আরও জানায়, নিবন্ধিত-অনিবন্ধিত প্রায় ৩০টি রাজনৈতিক দলকে এবারের অধিবেশনে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত হয়েছে। আগামী রোব বা সোমবার রাজনৈতিক দলগুলোকে চিঠি, মেসেজ বা ফোন কলে বৈঠকের আমন্ত্রণ জানানো হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories