শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সাবেক এমপি ছেলুন জোয়ার্দ্দার মারা গেছেন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৫৯ বার

চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য (এমপি) সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (১৩ জুন) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন।
বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুল হক বিশ্বাস গণমাধ্যমকে বলেন, দীর্ঘদিন বিভিন্ন রোগে ভুগছিলেন সোলায়মান হক। ঢাকার এভার কেয়ার হাসপাতালে আইসিইউতে ছিলেন। সেখানে সন্ধ্যা সোয়া ৭টার দিকে তিনি মারা যান।
চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান বলেন, শনিবার (১৪ জুন) বেলা ১১টায় চুয়াডাঙ্গার ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে ছেলুন জোয়ার্দ্দারকে জান্নাতুল মওলা কবরস্থানে মায়ের কবরের পাশে সমাহিত করা হবে।
এর আগে, গত বছরের ৫ অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ছেলুন জোয়ার্দ্দার সপরিবারে আত্মগোপনে চলে যান। সে সময় তার বাড়িঘর ভাঙচুর করা হয়। আত্মগোপনে চলে যাওয়ার পর থেকে তিনি কোথায় ছিলেন, তা কেউ বলতে পারেননি।
প্রসঙ্গত, সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চুয়াডাঙ্গা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০১৪ সালের দশম, ২০১৮ সালের একাদশ ও ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনেও তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এমপি হন। এ ছাড়া ২০১৪ সালের নির্বাচনের পর তিনি জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories