বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়িতে জমি নিয়ে বিরোধে ভাই, ভাতিজাসহ ৫ জনকে কুপিয়ে জখম করলো চাচাতো ভাই। চট্টগ্রামের হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি দেশের সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুর মতো জাতীয় সংকট সম্মিলিত উদ্যোগে প্রতিরোধ করতে হবে: তথ্য সচিব

চতুর্থ দফায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, পুরো ইসরায়েলে বেজেছে সতর্কতা সাইরেন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৫৬ বার

ইসরায়েলি হামলার জবাবে ইরানের পাল্টা হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্র তেল আবিব, হাইফাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আঘাত হানছে। ইরানি সংবাদমাধ্যম গুলো বলছে দেশটি ইসরায়েলি লক্ষ্যবস্তুতে চতুর্থ দফায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যার প্রেক্ষিতে পুরো ইসরায়েলে আবারো সতর্কতা সাইরেন বেজে উঠেছে।
এখনও কিছু সময় পরপর এই সাইরেন বেজে চলেছে।
আল জাজিরা সূত্রে জানা গেছে, ইসরায়েলের উত্তরের বহু এলাকায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। প্রত্যক্ষদর্শীদের ভাষায়, বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে ভবন, আতঙ্কে লোকজন রাস্তায় ছুটে আসে।
হাইফা শহর থেকে বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে স্থানীয় সংবাদমাধ্যম।
ফার্স নিউজ এজেন্সি, ইসরায়েলি সংবাদ মাধ্যমের বরাতে জানায়, তেল আবিবেও ব্যাপক আকারে বিস্ফোরণ হয়েছে। এসব হামলা ইরানের নতুন করে চালানো প্রতিশোধমূলক আক্রমণের অংশ বলে দাবি করা হচ্ছে। সূত্রগুলো হামলাগুলোকে চরম তীব্র ও ব্যাপক আখ্যা দিয়ে বলছে, এই হামলা নজিরবিহীন।
ইসরায়েলি সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে নাগরিকদের উদ্দেশ্যে ঘোষণা দেয়— সকল বাসিন্দাকে অবিলম্বে আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে।
ইসরায়েলের উদ্ধৃত করে ইরানি জানিয়েছে তেল আবিবের দক্ষিণে অবস্থিত একটি ইসরায়েলের কৌশলগত সামরিক স্থাপনায় ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। অন্যদিকে, ইসরায়েলি যুদ্ধ মন্ত্রণালয়েও একটি ইরানি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে বলে দাবি করা হচ্ছে।
সবচেয়ে ভয়াবহ দাবিটি এসেছে একটি ইসরায়েলি বেসরকারি চ্যানেল থেকে—তাদের মতে, একটি ইরানি ক্ষেপণাস্ত্র তেল আবিবে একটি ৫০-তলা ভবনে আঘাত হানে, যা বিস্ফোরণের মাত্রাকে আরও ভয়ঙ্কর করে তোলে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories