বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়িতে জমি নিয়ে বিরোধে ভাই, ভাতিজাসহ ৫ জনকে কুপিয়ে জখম করলো চাচাতো ভাই। চট্টগ্রামের হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি দেশের সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুর মতো জাতীয় সংকট সম্মিলিত উদ্যোগে প্রতিরোধ করতে হবে: তথ্য সচিব

কারফিউ ভেঙে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ১৭২ বার

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে কারফিউ ভেঙে রাস্তায় নেমে এসেছেন শত শত বিক্ষোভকারী। স্থানীয় সময় মঙ্গলবার (১০ জুন) রাত ৮টা থেকে কারফিউ শুরু হয়, কিন্তু তা উপেক্ষা করে বিভিন্ন স্থানে বিক্ষোভ অব্যাহত রয়েছে।
বিবিসির সংবাদদাতা জানান, লস অ্যাঞ্জেলেসে কারফিউ চলছে। তবুও পুলিশের মুখোমুখি দাঁড়িয়ে বিক্ষোভকারীদের একটি বিশাল দল স্লোগান দিচ্ছে।
পুলিশকে বারবার ঘোষণা করতে শোনা যায়, এটি একটি বেআইনি বিক্ষোভ এবং যদি তারা এলাকা ছেড়ে না যায় তবে তাদের গ্রেপ্তার করা হবে।
এ সময় একটি হেলিকপ্টার মাথার উপরে ঘুরছে এবং নিচের জনতার ওপর সার্চ লাইট ফেলে সতর্ক করছে।
কর্তৃপক্ষ বলেছে, পাঁচ দিনের বিক্ষোভে যেভাবে অস্থিরতা বেড়েছে, তার পরিপ্রেক্ষিতে জীবন ও সম্পদের সুরক্ষায় এ কারফিউ জারি করা ছাড়া আর কোনো উপায় ছিল না।
কারফিউ শুরুর ঠিক আগে লস অ্যাঞ্জেলেসে অবস্থান করা সবার মোবাইল ফোন নম্বরে ক্ষুদে বার্তা আসে। শহরটির মেয়র ক্যারেন ব্যাসের পক্ষ থেকে সতর্কবার্তায় বলা হয়, লস অ্যাঞ্জেলেস শহরে রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ ঘোষণা করা হয়েছে। কর্মস্থলে যাতায়াত, জরুরি সেবা চাওয়া বা প্রদান করা এবং জরুরি সেবাকর্মীরা কারফিউর আওতামুক্ত থাকবেন।
এর আগে শহরটির মেয়র ক্যারেন ব্যাস মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে জানান, লস অ্যাঞ্জেলেসে ভাঙচুর ও লুটপাট ঠেকাতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শহরজুড়ে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। আমি আগামীকাল নির্বাচিত নেতা ও আইন প্রয়োগকারী কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করব। ধারণা করছি, কারফিউ কয়েক দিন চলবে।
এদিকে লস অ্যাঞ্জেলেসে শুরু হওয়া বিক্ষোভ ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের ১০ শহরে। এর মধ্যে নিউইয়র্ক ও টেক্সাসের একাধিক শহরে হাজারো মানুষ রাস্তায় নেমে এসেছেন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় টেক্সাসেও মোতায়েন করা হয়েছে ন্যাশনাল গার্ড।
বিবিসির সংবাদে বলা হয়, অভিবাসন অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ লস অ্যাঞ্জেলেস থেকে নিউইয়র্ক, টেক্সাসের একাধিক শহরে ছড়িয়ে পড়েছে। নিউইয়র্কে বিক্ষোভ বেশিরভাগই শান্তিপূর্ণ। তবে একাধিক গ্রেপ্তার উত্তেজনা বাড়াচ্ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories