রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

টঙ্গীতে পুকুর থেকে অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৮৬ বার

টঙ্গীর পশ্চিম থানা এলাকা থেকে ১০ বছর বয়সী অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।
জানা যায়, শুক্রবার বিকেলে নগরীর টঙ্গী পশ্চিম থানাধীন নামার বাজার বস্তি সংলগ্ন ওরিয়ন গ্রুপের মালিকানাধীন (সাবেক কাদেরিয়া টেক্সটাইল মিলস লিমিটেড) এর পরিত্যাক্ত পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার বিকেলে ড্রেনেজ লাইন পর্যবেক্ষণ করতে যান প্রতিষ্ঠানের নিরাপত্তা কর্মকর্তা প্রদীপ কুমার রায়। এসময় পরিত্যক্ত পুকুরে ভাসমান অবস্থায় কিশোরের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। নিহত কিশোরের পরনে কোন কাপড় ছিল না। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ইসকান্দার হাবিবুর রহমান জানান, ধারণা করা হচ্ছে দুই তিন দিন আগে ওই শিশুটি মারা গেছে। তবে কেন বা কিভাবে সে মারা গেছে তা তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories