শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

গাজা যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি দিয়েছে ইসরায়েল: হোয়াইট হাউস

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১০৩ বার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফের প্রস্তাবিত নতুন যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে সম্মতি দিয়েছে ইসরায়েল। এমনটা জানিয়েছে হোয়াইট হাউস।
বৃহস্পতিবার (২৯ মে) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তাসংস্থা এপি।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, বিশেষ দূত উইটকফ ও প্রেসিডেন্ট ট্রাম্প হামাসের কাছে একটি যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়েছেন, যেটিতে ইসরায়েল সমর্থন দিয়েছে। হামাসের কাছে পাঠানোর আগেই ইসরায়েল এই প্রস্তাবে সায় দেয়।
তিনি আরও বলেন, আলোচনা এখনও চলছে এবং আমরা আশাবাদী, গাজায় একটি যুদ্ধবিরতি কার্যকর হবে— যার মাধ্যমে জিম্মিদের বাড়ি ফিরিয়ে আনা সম্ভব হবে।
ইসরায়েল সমর্থিত এই মার্কিন প্রস্তাবের বিষয়ে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস জানিয়েছে, তারা আনুষ্ঠানিক উত্তর দেয়ার আগে প্রস্তাবটি আরও নিবিড়ভাবে পর্যালোচনা করতে চায়।
উইটকফের নতুন প্রস্তাবে গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতি করার কথা বলা হয়েছে। সেইসঙ্গে গুরুত্ব সহকারে আলোচনার মধ্য দিয়ে দীর্ঘমেয়াদি সমাধান সম্পর্কে মার্কিন প্রশাসন আশাবাদী বলে জানিয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories