শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জামায়াতের চমক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১০৪ বার

গাজীপুর জেলা আইনজীবী সমিতির ২০২৫-২৬ মেয়াদের নির্বাচনে চমক দেখিয়েছে জামায়াত সমর্থিত সবুজ প্যানেল। ১৬টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ৫টি গুরুত্বপূর্ণ পদে বিজয় অর্জনের মধ্যদিয়ে গাজীপুর আইনজীবী রাজনীতিতে নতুন ইতিহাস গড়েছে জামায়াত, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
জামায়াত সমর্থিত সবুজ প্যানেল থেকে বিজয়ীরা হলেন- সভাপতি আলহাজ্ব মো. শামসুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান কামাল, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ ফখরুদ্দীন আকবরী (ফখরু) ও সদস্য আব্দুর রহিম ও মাহদী হাসান।
অন্যদিকে, বিএনপি সমর্থিত প্যানেলও তাদের অবস্থান দৃঢ় রেখেছে। তারা সহ-সভাপতি, কোষাধ্যক্ষসহ মোট ১১টি পদে জয়লাভ করেছে। নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি আব্দুল হামিদ, কোষাধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ, লাইব্রেরি সম্পাদক মো. কামরুল হাসান রাসেল, অডিটর রবিউল আলম, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মোঃ সালাহ্ উদ্দিন খান অপু, মহিলা সম্পাদিকা আজিজা আক্তার, সদস্য মো. আসিফ রায়হান কাউসার, আশিকুর রহমান, কামরুল হাসান, ফাতেমা খান ও আলহাজ্ব মো. শ্যামল সরকার।
এ নির্বাচনের ফলাফল গাজীপুর জেলা আইনজীবী সমিতিতে জামায়াত ও বিএনপি সমর্থিত প্যানেলগুলোর শক্ত অবস্থান এবং সমর্থকদের সক্রিয় অংশগ্রহণের প্রমাণ বলে মনে করছেন আইনজীবী মহল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories