রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

গাবতলী মহিলা কলেজের একাডেমী ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন সাবেক এমপি লালু

আল আমিন মন্ডল (বগুড়া)
  • আপলোডের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১০১ বার

২৮শে মে২৫ বুধবার বগুড়ার গাবতলী মহিলা কলেজের ৪তলা ভিত বিশিষ্ট একাডেমী ভবন এর ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দোয়া মোনাজাত করেন প্রধান অতিথি বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি ও অত্র কলেজের প্রতিষ্ঠাতা মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।
এ উপলক্ষে হলরুমে কলেজের অবকাঠামো ও
শিক্ষার মান উন্নয়নে সকল শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে পৃথকভাবে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অত্র কলেজের গভর্নিং বডির সভাপতি ড. মাহমুদুল হাসান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও সাবেক এমপি এবং কলেজ গভর্নিং বডির প্রতিষ্ঠাতা সদস্য মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।
কলেজের অধ্যক্ষ নূরে আলম সিদ্দিকী এবং সরকারি অধ্যাপক জহিরুল ইসলাম এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম হেলাল, অত্র কলেজের সাবেক সভাপতি ও গাবতলী পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক হাফিজুর রহমান জুয়েল, সহকারী অধ্যাপক সুলতানা বিদৌরা, বিদ্যুৎসাহী সদস্য আনোয়ার হোসেন, অভিভাবক সদস্য আপেল মাহমুদ, আব্দুল গফুর শাহ। আরো বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক আব্দুর রহিম, প্রভাষক হামিদুর রহমান শিলু সহ অত্র কলেজের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক বৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories