‘সুরভি’ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমান।
মঙ্গলবার (২৭ মে) ধানমন্ডিতে অবস্থিত প্রতিষ্ঠানটি পরিদর্শনে যান তিনি।
সমাজের অবহেলিত এবং সুবিধা বঞ্চিত শিশু-কিশোরদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে ‘সুরভি’ কাজ করে আসছে। ডা. জুবাইদা রহমানের মা সৈয়দা ইকবাল মান্দ বানু ১৯৭৯ সালে ‘সুরভি’ প্রতিষ্ঠা করেন।
গত ৪৬ বছর ধরে প্রায় ২৮ লাখ শিশুকে সাক্ষরতা দিয়েছে ‘সুরভি’।
Leave a Reply