শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

এবার পাকিস্তানের জনগণের প্রতি ‘বুলেট সতর্কবার্তা’ মোদির

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৮৪ বার

এবার পাকিস্তানের জনগণের প্রতি কড়া হুঁশিয়ারি দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, কেবল পাকিস্তানের জনগণই ‘সন্ত্রাসবাদের’ রোগ থেকে মুক্তি দিতে পারে। মঙ্গলবার (২৭ মে) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
সোমবার (২৬ মে) গুজরাটের ভূজে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘পাকিস্তানকে সন্ত্রাসবাদের রোগ থেকে মুক্ত করতে জনগণকে এগিয়ে আসতে হবে। তরুণদের এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, ‘আমি পাকিস্তানের জনগণকে জিজ্ঞাসা করতে চাই (সন্ত্রাসবাদের মাধ্যমে) তোমরা কী অর্জন করেছ? ভারত এখন চতুর্থ বৃহত্তম অর্থনীতি। তোমরা কোথায়?’
মোদি বলেন, ‘শান্তিপূর্ণ জীবনযাপন করো, রুটি খাও। না হলে আমার গুলি তো আছে।
মোদির এই মন্তব্যের মতো একই ধরনের মন্তব্য করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। যিনি বলেছিলেন, ‘সন্ত্রাসবাদ পাকিস্তানে একটি উন্মুক্ত বিষয়। যা রাষ্ট্র এবং তার সেনাবাহিনী দ্বারা অর্থায়ন, সংগঠিত এবং ব্যবহৃত হয়।’
এর আগে, গুজরাটের দাহোদে এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে মোদি সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।
এ সময় পহেলগাম হামলার প্রতিশোধে পাকিস্তানের অবকাঠামোতে হামলার কথা উল্লেখ করে অপারেশন সিন্দুর নিয়ে মোদি বলেন, ‘অপারেশন সিঁদুর কেবল একটি সামরিক অভিযান নয়। এটি আমাদের ভারতীয় মূল্যবোধ এবং আমাদের হৃদয়ে ধারণ করা গভীর আবেগের প্রতিফলন।’
গত মাসে জম্মু কাশ্মীরের পহেলগামে হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানের জড়িত থাকার অভিযোগ তুলে হামলা চালায় ভারত। পাকিস্তানের পাল্টা হামলার পর সামরিক সংঘাত শুরু হয় দুই দেশের। ১০ মে যুদ্ধবিরতিতে পোঁছায় ভারত-পাকিস্তান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories