বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মৈত্রী ট্রেন চালুর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে: রেলমন্ত্রী সব মন্ত্রী-প্রতিমন্ত্রীর জন্য মন্ত্রিপরিষদের ৭ নির্দেশনা শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে : শামা ওবায়েদ হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় রাজশাহী মহানগর বিএনপির শুভেচ্ছা পাবনা সাঁথিয়ায় পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর : বিমানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা

গাজীপুরে মোবাইল চোর সন্দেহে পিটি হত্যা, গ্রেপ্তার-৩

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৬৩ বার

গাজীপুরের কোনাবাড়ীতে মোবাইল চোর সন্দেহে জুয়েল তালুকদার নামে এক দিন মজুরকে পিটিয়ে হত্যার ঘটনায় ৩জনকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি) কোনাবাড়ী থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সালাহউদ্দিন।
তিনি বলেন, কোনাবাড়ীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার রতনপুর গ্রামের মৃত আব্দুল হাই আকন্দের ছেলে মোঃ রফিকুল ইসলাম রনি (৪৩), ও রনির স্ত্রী মোছাঃ ছালমা (৩৮) এবং মহানগরীর কোনাবাড়ী হরিণাচালা এলাকার মৃত মেহের আলীর ছেলে এস এম রফিকুল ইসলাম (৬২)।
পুলিশ জানায়, ৭ দিনের রিমান্ড আবেদন চেয়ে গ্রেফতারদের আজ সকালে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে ( রবিবার) দুপুর সাড়ে ১২ টার সময় মহানগরীর কোনাবাড়ী পারিজাত এলাকায় মোবাইল ফোন চোর সন্দেহে জুয়েল তালুকদার ও আব্দুল হককে ডেকে নিয়ে বেধম মারপিট করে। এতে ঘটনাস্থলেই মারা যায় জুয়েল তালুকদার।
ওই সময় মুমূর্ষ ও আহতাবস্থায় আব্দুল হক নামে আরো একজনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এতে নিহতের স্ত্রী বাদী হয়ে, কোনবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories