মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে কালবেলার সাংবাদিক মহিন উদ্দিন রিপনকে অপহরণ ও নির্যাতন, ১ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ জয়পুরহাটে দিলীপ হত্যা মামলায় ২৩ বছর পর একজনের যাবজ্জীবন আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির ৭ দিনের কর্মসূচি ঘোষণা আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী রাজধানী হকারমুক্ত হবে গুরুত্বপূর্ণ সড়ক-ফুটপাত: সড়কমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন গাজীপুরের শ্রীপুরে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, অভিযুক্ত পলাতক শেরপুরে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার, নারায়ণগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত আরেকজন আটক গাইবান্ধা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৯ মাসে ৬ হাজার ৮৪৯ মামলা নিষ্পত্তি

বোনাসের টাকা লুট করতে প্রতিবন্ধী নারীকে হত্যায় গ্রেফতার ২

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৪৬৩ বার

টঙ্গীর চাঞ্চল্যকর বাক প্রতিবন্ধী রাবেয়া সাবরিন লিখন (৩৩) হত্যাকাণ্ডের মূল আসামী সাইফুল ইসলাম উজ্জল (৩০) ও তার স্ত্রী সাদিয়া আক্তারকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গাজীপুর।
মাত্র ১ হাজার ২৫০ টাকা, একটি মোবাইল ফোনের বাক্স ও ২ কেজি চাল লুটের উদ্দেশ্যে এই নির্মম হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা পিবিআইয়ের কর্মকর্তারা।
সোমবার (২৬ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পিবিআই গাজীপুর জেলার পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ।
গত ১৯ মে ভোরে টঙ্গী পূর্ব থানাধীন উত্তর আরিচপুরস্থ গাজীবাড়ী পুকুরপাড় এলাকার একটি ভবনের ২য় তলা থেকে প্রতিবন্ধী লিখনের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেন টঙ্গী পূর্ব থানা পুলিশ । পরে ২১ মে নিহতের মা বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই ঘটনায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার হয়ে জেলে আছেন বাড়ির মালিক গোলাম মোস্তফা।
লিখন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের টঙ্গী শাখায় কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি করতেন।
গ্রেফতারকৃত সাইফুল ইসলাম উজ্জল (২৮) ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার নিন্দারাবাদ গ্রামের আব্দুল মান্নান মিয়ার ছেলে ও তার স্ত্রী সাদিয়া আক্তার একই গ্রামের মৃত স্বপন গাজীর মেয়ে।
পিবিআই জানায়, সাইফুল একজন গার্মেন্টকর্মী এবং তিনি অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। এতে করে তার সংসারে আর্থিক টানাপোড়েন দেখা দেয় এবং বাসা ২ মাসের ভাড়া বাকি পড়ে যায়। এ অবস্থায় তিনি প্রতিবেশী রাবেয়ার বোনাস পাওয়ার খবর পেয়ে টাকা লুটের পরিকল্পনা করেন। ঘটনার দিন ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে রান্না করতে ঘর থেকে বের হন লিখন। এই সুযোগে পাশের ঘরের ভাড়াটিয়া সাইফুল ও তার স্ত্রী সাদিয়া দরজা খোলা পেয়ে ঘরে ঢুকে। সাইফুল পেছন থেকে রাবেয়ার মুখ চেপে ধরে, তাকে বিছানায় উপুড় করে ফেলে দেয় এবং হাত ও মুখ বেঁধে ফেলে। এরপর সাদিয়া তার পা বেঁধে দেয়। এক পর্যায়ে রাবেয়া নিস্তেজ হয়ে পড়লে সাদিয়া নিজ ঘরে ফিরে যান। পরে সাইফুল রাবেয়ার ব্যাগ থেকে ১,২৫০ টাকা, মোবাইল ফোনের বাক্স ও ২ কেজি চাল নিয়ে দরজার ছিটকিরি লাগিয়ে সটকে পড়ে। পরে সাইফুল তার কর্মস্থলে চলে যায়।
সকাল সাড়ে ৯টার দিকে আসামী সাদিয়া রাবেয়ার রান্নার গন্ধ পেয়ে বাড়ির মালিক গোলাম মোস্তফাকে ডাকতে যাওয়ার নাটক তৈরী করে এবং বাড়ির মালিককে খবর দেন। পরে গোলাম মোস্তফা দ্বিতীয় তলায় এসে বিষয়টি জেনে সাদিয়াকে নিয়ে দরজা খুলে রাবেয়ার নিথর দেহ বিছানায় উপুড় হয়ে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখেন এবং থানায় খবর দেন।
ময়নাতদন্ত ও আলামত বিশ্লেষণ শেষে পিবিআই নিশ্চিত হয়, এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। এরপর সাইফুল ও সাদিয়াকে গ্রেফতার করে আদালতে পাঠানো হলে তারা নিজেদের দোষ স্বীকার করে বিস্তারিত বর্ণনা দেয়।
এ বিষয়ে পিবিআই গাজীপুর জেলার পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ বলেন, লিখন একজন বাক ও শ্রবণ প্রতিবন্ধী নারী ছিলেন। ঘটনার পর পুলিশের একাধিক তদন্ত সংস্থা অনুসন্ধান শুরু করেন। একপর্যায়ে অভিযুক্তদের সংশ্লিষ্টতার তথ্য উঠে এলে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তারা হত্যার দায় স্বীকার করে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories