শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রবাসী আয়ে সুবাতাস, ২৪ দিনে এলো ২৭ হাজার ৬২৭ কোটি টাকা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৭৪ বার

vপ্রবাসী আয়ে সুবাতাস বয়েই চলেছে। চলতি মে মাসের ২৪ দিনে প্রবাসী আয় এলো ২২৪ কোটি ৬০ লাখ ৭০ হাজার ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ২৭ হাজার ৬২৭ কোটি টাকা। রবিবার (২৫ মে) বিকেলে এ প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা যায়, মে’র ২৪ দিনের প্রবাসী আয় ইতিবাচক ধারাতে রয়েছে। ২৪ দিনের প্রতিদিন এসেছে ৯ কোটি ৩৫ লাখ ৮৬ হাজার ২৫০ ডলার। এ প্রবাসী আয় আগের বছরের একই সময় এবং আগের মাস এপ্রিলের চেয়ে বেশি। আগের মাস এপ্রিল ও আগের বছরের মে মাসে প্রবাসী আয় এসেছিল যথাক্রমে ৯ কোটি ১৭ লাখ ৪৪ হাজার ৩৩৩ ডলার ও ৭ কোটি ৫১ লাখ ৬৪ হাজার ৩৩৩ ডলার।
প্রবাসী আয়ের বাংলাদেশ ব্যাংকের চিত্র পর্যালোচনা করলে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৬ কোটি ৫২ লাখ ৬০ হাজার ডলার। রাষ্ট্রায়ত্ত খাতের বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ২০ কোটি ৪৯ লাখ ৯০ হাজার ডলার।
বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৩৭ কোটি ১৬ লাখ ৮০ হাজার ডলার। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪১ লাখ ৩০ হাজার ডলার। একক ব্যাংক হিসাবে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে বেসরকারি খাতের ইসলাম ব্যাংকের মাধ্যমে ৩৭ কোটি ৭ লাখ ৮০ হাজার ডলার।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories