শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

হাসিনা ও তার দোসরদের দ্রুত আইনের আওতায় আনতে রাজধানীতে যুবদলের বিক্ষোভ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৭৮ বার

স্বৈরাচার খুনী হাসিনা ও তার দোসরদের দ্রুত আইনের আওতায় এনে ফাঁসির রায় কার্যকর, অনতিবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষনার দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল।
শনিবার বিকালে বিক্ষোভ মিছিলটি আরামবাগ থেকে শুরু করে ফকিরাপুল, নয়াপল্টন হয়ে কাকরাইল মোড় ঘুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়।
এতে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মামুন, মেহেদী হাসান নয়ন, আসিফুর রহমান বিপ্লব, মো. জিন্নাহ, জাকির হোসেন বাবু, আতাউর রহমান, সাবেক সদস্য ইমরান খান ইমন, গোলাম কিবরিয়া শাহীন, সাজ্জাদ হোসেন রতন, সালাহউদ্দিন শামীম, সাইফুল ইসলাম, আরমান হোসেন, এমএ কালামসহ বিভিন্ন থানার নেতৃবৃন্দ।
যুগ্ম আহ্বায়ক আসিফুর রহমান বিপ্লব বলেন, আমরা আন্দোলনের অগ্রভাগের সৈনিক। কিন্তু আজ আমরা পদবিহীন। আমরা পদের জন্য লালায়িত নই। আমরা শহীদ জিয়ার সৈনিক, তারুণ্যের অহংকার তারেক রহমানের সৈনিক, দেশনেত্রী খালেদা জিয়ার সৈনিক। আমরা খুনী হাসিনার বিচার চাই। অবিলম্বে ১৮ কোটি জনগণের প্রত্যাশা নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। আর যারা এখনও বিএনপি এবং দেশ নিয়ে ষড়যন্ত্র করছেন তাদেরকে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করতে হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories