শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না পোস্টটি মুছে দিলেন ফয়েজ আহমদ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৭৭ বার

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না’ জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তার এই বক্তব্য নিয়ে খবর প্রকাশ করে দেশের অধিকাংশ গণমাধ্যম। তবে দুই ঘণ্টা পরই ফেসবুক থেকে পোস্টটি ডিলিট করে দেন তিনি।
তবে পরবর্তীতে বিকেল ৪টার দিকে আরেকটি স্ট্যাটাস দেন ফয়েজ আহমদ তৈয়্যব। এতে তিনি দাবি করেন, প্রধান উপদেষ্টাকে নিয়ে তার দেওয়া আগের পোস্টটি ছিল ব্যক্তিগত মতামত।
ওই পোস্টে ফয়েজ আহমদ বলেন, ডিসক্লেইমার, মাননীয় প্রধান উপদেষ্টা স্যারের বিষয়ে দেওয়া স্ট্যাটাসটি আমার ব্যক্তিগত মতামত। এটাকে নিউজ না করার অনুরোধ জানানো যাচ্ছে। ধন্যবাদ সহ।
তবে আগের পোস্টে তিনি বলেছিলেন, প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না। অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ক্ষমতা প্রয়োজন নেই, কিন্তু বাংলাদেশের জন্য, বাংলাদেশের শান্তিপূর্ণ ডেমোক্রেটিক ট্রাঞ্জিশনের জন্য ড. ইউনূস স্যারের দরকার আছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories