শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পাক-কূটনীতিককে ২৪ ঘণ্টার আল্টিমেটামে বহিষ্কার করল ভারত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৯২ বার

কূটনৈতিক মর্যাদার অপব্যবহারের অভিযোগে নয়াদিল্লিতে নিযুক্ত এক পাকিস্তানি কূটনীতিককে বহিষ্কার করেছে ভারত। ওই কর্মকর্তাকে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বহিষ্কৃত ব্যক্তি এমন কর্মকাণ্ডে জড়িত ছিলেন যা ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশন অনুযায়ী গ্রহণযোগ্য নয়। যদিও তার নাম প্রকাশ করা হয়নি, তবে সূত্র বলছে তিনি হাইকমিশনের একটি গোয়েন্দা শাখার সঙ্গে যুক্ত ছিলেন।
এ নিয়ে গত আট দিনে দ্বিতীয়বার পাকিস্তানি কূটনীতিক বহিষ্কৃত হলেন। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, ওই কর্মকর্তা স্পর্শকাতর তথ্য সংগ্রহ এবং সন্দেহজনক যোগাযোগে লিপ্ত ছিলেন।
বিশ্লেষকরা বলছেন, এ ঘটনায় ভারত-পাকিস্তান সম্পর্ক আরও খারাপের দিকে যেতে পারে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories