শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পাকিস্তানিদের ভিসা দেওয়া নিয়ে বাংলাদেশের নতুন উদ্যোগ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৮০ বার

বাংলাদেশ ও পাকিস্তান পারস্পরিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে আগ্রহী হয়ে উঠেছে। এ কারণে দেশ দু’টি একে অপরের ব্যবসায়ীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার সিদ্ধান্ত নিয়েছে। উভয় দেশের মধ্যে সহযোগিতার নতুন এই উদ্যোগকে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইকবাল হুসেইন খান জানান, দুই দেশের ব্যবসায়ীদের ভিসা প্রাপ্তি সহজ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির বিষয়টি বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার পাকিস্তানকে মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ পথ মনে করে। লাহোরের গুজরাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (জিটিসিসিআই)-তে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি জানান, আঞ্চলিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতির লক্ষ্যে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ভিসা প্রক্রিয়া সহজীকরণে গুরুত্ব দেওয়া হচ্ছে।
ইকবাল হুসেইন আরও জানান, ইতোমধ্যে ব্যবসায়িক প্রতিনিধিদের ভিসা প্রদান শুরু হয়েছে এবং চলতি বছরের ডিসেম্বর মাসে একটি অনলাইন ভিসা সেবা চালু করার পরিকল্পনা রয়েছে, যা পুরো প্রক্রিয়াটিকে আরও সহজ ও দ্রুততর করবে।
এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ব্যবসায়ী মহল আশা প্রকাশ করেছেন, এতে করে ব্যবসা সম্প্রসারণের পথ প্রশস্ত হবে, নতুন বিনিয়োগের সম্ভাবনা তৈরি হবে এবং দুই দেশের মধ্যকার রাজনৈতিক ও সামাজিক সম্পর্কও আরও ঘনিষ্ঠ হবে।
বিশ্লেষকদের মতে, এই ভিসা সহজীকরণ কেবল ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেই নয়, বরং সাংস্কৃতিক, শিক্ষা ও পর্যটনের মতো খাতেও দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করবে। ভিসা প্রক্রিয়ার জটিলতা অনেক সময়ই দুই দেশের সম্ভাবনাময় অংশীদারত্বকে বাধাগ্রস্ত করেছে। ফলে এই উদ্যোগকে তারা সময়োপযোগী এবং যুগান্তকারী বলে বিবেচনা করছেন

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories