রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টাকে প্রত্যাহার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ৫২ বার

মিয়ানমারের ইয়াঙ্গুনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আফতাব হোসেনকে জরুরি ভিত্তিতে প্রত্যাহার করা হয়েছে। ইতোমধ্যে তা‌কে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
শুক্রবার (১৬ মে) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ও‌য়েব সাইটে এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। গত মঙ্গলবার (১৩ মে) জারি করা হয়েছিল প্রজ্ঞাপনটি।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মিয়ানমারের ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা শাখায় প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল মো. আফতাব হোসেনকে জরুরি ভিত্তিতে দায়িত্ব হস্তান্তরপূর্বক প্রতিস্থাপক ব্যতিরেকে দেশে প্রত্যাবর্তনের আদেশ দেওয়া হলো।
এতে আরও উল্লেখ করা হয়, এ কর্মকর্তার দেশে প্রত্যাবর্তনের জন্য প্রয়োজনীয় অর্থ ২০২৪-২০২৫ অর্থ বৎসরের বাজেটের প্রতিষ্ঠান কোড ১১৯-প্রতিরক্ষা মন্ত্রণালয়, ১১৯০৯-আন্তঃবাহিনীসমূহ পরিচালন এবং ১১৯০৯১১০০০০০০-প্রতিরক্ষা অ্যাটাশে খাত থেকে সংকুলান করা হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories