শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী

পাকিস্তানের ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করার দাবি ভারতের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১০২ বার

পাল্টা হামলায় পাকিস্তানের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করার দাবি করেছে ভারত। একই সঙ্গে পাকিস্তানের একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও নিষ্ক্রিয় করার দাবি করেছে ভারতীয় বাহিনী।
বৃহস্পতিবার (৮ মে) ভারত সরকারের এক বিবৃতিতে এসব দাবি করা হয়।
বিবৃতিতে বলা হয়, বুধবার দিবাগত রাতের শেষ প্রহরে এবং বৃহস্পতিবার ভোরের দিকে জম্মু-কাশ্মীর, পাঞ্জাব ও গুজরাটসহ ভারতের উত্তর-পশ্চাঞ্চলীয় ১৫টি নগরীর বেশ কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছিল পাকিস্তান। তবে সেগুলো নিষ্ক্রিয় করা হয়েছে।
এছাড়া লাহোরে একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করার কথা জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।
বিবৃতিতে আরও দাবি করা হয়, পাকিস্তানের ‘বেশ কয়েকটি স্থানে’ বিমান প্রতিরক্ষা রাডার এবং ব্যবস্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ভারতীয় বাহিনী।
ভারত সরকারের ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘এটা নির্ভরযোগ্যভাবে জানা গেছে যে, লাহোরে একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করা হয়েছে।’
তবে ভারত কীভাবে এই সিস্টেমগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি ওই বিবৃতিতে।
এর আগে পাকিস্তান দাবি করেছে, তারা গত রাত থেকে ইসরায়েলের তৈরি ২৫টি ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories