সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের প্রশংসা, বিএনপির বিজয়ে জাপানের অভিনন্দন ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না জামায়াত এমপিরা: শিশির মনির নকল আর হবে না, ঠিকমতো লেখাপড়া করতে হবে: সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলন তারেক রহমানকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন : জামায়াত আমির যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তিতে যা আছে ব্রেভ বার্মা অ্যাক্ট’ পাস, মিয়ানমারের ওপর আরও কঠোর হচ্ছে যুক্তরাষ্ট্র গাজা ও লেবানন-সিরিয়া সীমান্তে ইসরায়েলি হামলা, নিহত অন্তত ১৫ শহিদ হাদি হত্যা মামলার প্রতিবেদন ১৯ ফেব্রুয়ারির মধ্যে জমা দেয়ার নির্দেশ ভারতের কাছে ম্যাচ হারের কারণ জানালেন পাকিস্তান অধিনায়ক ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ সিনেমার ‘সিকুয়্যেল’ প্রসঙ্গে মুখ খুললেন রণবীর

শাপলা চত্বর হত্যাকাণ্ডের যে বর্ণনা দিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ১৫৪ বার

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার ২০১৩ সালের মতিঝিলের শাপলা চত্বর হত্যাকাণ্ডের ভয়াবহ চিত্র তুলে ধরেছেন।
শনিবার (৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যখনই হেফাজতে ইসলামের কোনো বড় ধরনের সমাবেশ দেখি, তখনই মনে পড়ে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের জন্য আমার করা শাপলা চত্বর গণহত্যার তদন্ত কাজের কথা। পুরো বিশ্ব যখন এই হত্যাকাণ্ডে কতজন নিহত হয়েছেন তা নিয়ে বিভ্রান্ত ছিল, আমি তখন ঢাকাভিত্তিক সাবেক বিবিসি সংবাদদাতা মার্ক ডামেটের সঙ্গে মিলিত হয়ে এই কঠিন কাজ হাতে নিয়েছিলাম। আমরা এই সিদ্ধান্তে পৌঁছাই যে দুই দিনের ওই সহিংসতায় অন্তত ৫৮ জন মানুষ নিহত হয়েছিল, যাদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সাত সদস্যও ছিলেন।
তিনি লিখেন, আপনারা যারা এখন সাংবাদিকতার জগতে পা রেখেছেন, মানবাধিকার রক্ষায় কাজ করছেন- আপনারা হয়তো কল্পনাও করতে পারবেন না, সেই সময় কতটা কঠিন ছিল। দুই সপ্তাহ ধরে চলা তদন্তে আমরা রাস্তায় রাস্তায় ঘুরেছি, হাসপাতালের রেজিস্ট্রার খাতায় খোঁজ করেছি, নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেছি, প্রত্যক্ষদর্শীদের কথা শুনেছি, দাফনের প্রমাণ সংগ্রহ করেছি। আর সব সময় একটা ভয় বয়ে বেড়িয়েছি, যদি নিরাপত্তা বাহিনীর চোখে পড়ে যাই, যদি নিখোঁজ হয়ে যাই! নিরাপত্তাজনিত কারণে এতদিন আমি কখনো এই কাজের স্বীকৃতি নিতে পারিনি। কিন্তু যখন কোনো সহকর্মী সাংবাদিক আমার কাজকে উদ্ধৃতি হিসেবে ব্যবহার করেন, তখন সত্যিই এক অদ্ভুত আনন্দ পাই।
চার দফা দাবিতে আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করছে হেফাজতে ইসলাম। সমাবেশে হেফাজতে ইসলামের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি দেখে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব এ স্মৃতিচারণ করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories