রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মাছের ড্রামে লুকিয়ে বাড়ি যাচ্ছিলেন তারা

জেলা প্রতিনিধি, গাজীপুর
  • আপলোডের সময় : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ২৯৩ বার

শুরু হয়েছে ১৪ দিনের কঠোর লকডাউন। এবারের লকডাউনে বন্ধ রয়েছে সরকারি-বেসরকারি অফিস ও কল-কারখানা। একই সঙ্গে বন্ধ গণপরিবহন। তবে জরুরি সেবা হিসেবে পণ্যবাহী গাড়ি চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।এর মধ্যেই গন্তব্যে ফিরছে মানুষ।গন্তব্যে পৌঁছতে বেছে নিচ্ছে অভিনব এবং ঝুঁকিপূর্ণ পন্থা।

লকডাউনে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাছবাহী ট্রাকের ড্রামে ভেতর চেপে বাড়ি ময়মনসিংহে ফিরছিলেন ১০ যাত্রী। ঢাকার কাওরান বাজারের মাছের আড়তে মাছ নামিয়ে ঢাকা ও গাজীপুরের কয়েকটি গুরুত্বপূর্ণ চেকপোস্ট অতিক্রম করে ট্রাকটি। বিপত্তি বাধে গাজীপুর সিটি করপোরেশনের রাজেন্দ্রপুর চেকপোস্টে এসে। 

সন্দেহ হলে ট্রাফিক পুলিশ উঁকি দিয়ে দেখেন প্রতিটি ড্রামের ভেতর মানুষ। পরে তাদের ড্রাম থেকে বের করে আনা হয়। শুক্রবার দুপুরে এ ঘটনার পর ট্রাক চালকের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের হয়।

গাজীপুর মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের এসি (উত্তর) মেহেদী হাসান জানান, শুক্রবার থেকে শুরু হওয়া ১৪ দিনের লকাডাউন বাস্তবায়নে কাজ করছে পুলিশ। মাছের ড্রামের ভেতর থাকা ১০ যাত্রীকে  ছেড়ে দেওয়া হলেও মামলা দেয়া হয়েছে চালকের বিরুদ্ধে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories