সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের প্রশংসা, বিএনপির বিজয়ে জাপানের অভিনন্দন ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না জামায়াত এমপিরা: শিশির মনির নকল আর হবে না, ঠিকমতো লেখাপড়া করতে হবে: সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলন তারেক রহমানকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন : জামায়াত আমির যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তিতে যা আছে ব্রেভ বার্মা অ্যাক্ট’ পাস, মিয়ানমারের ওপর আরও কঠোর হচ্ছে যুক্তরাষ্ট্র গাজা ও লেবানন-সিরিয়া সীমান্তে ইসরায়েলি হামলা, নিহত অন্তত ১৫ শহিদ হাদি হত্যা মামলার প্রতিবেদন ১৯ ফেব্রুয়ারির মধ্যে জমা দেয়ার নির্দেশ ভারতের কাছে ম্যাচ হারের কারণ জানালেন পাকিস্তান অধিনায়ক ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ সিনেমার ‘সিকুয়্যেল’ প্রসঙ্গে মুখ খুললেন রণবীর

স্বাধীনতার পর দেশের সম্পদ চুরি করা লোকদের শ্বেতপত্র প্রকাশ হোক: জামায়াত আমির

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ৬৬ বার

স্বাধীনতার পর থেকে যারা দেশের সম্পদ চুরি করেছে, তাদের ব্যাপারে শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৩ মে) সকালে রাজধানীর মগবাজারে দলটির জেলা ও মহানগর আমির সম্মেলনে এ দাবি করেন তিনি।
এ সময় শফিকুর রহমান বলেন, ‘ জাতীয় নির্বাচনের জন্য আমরা দুটি সময়কে উপযুক্ত মনে করি। একটি ফেব্রুয়ারিতে রোজার আগে। তবে যদি এ সময়ের মধ্যে সংস্কারগুলো এবং বিচারের দৃশ্যমান প্রক্রিয়া জনমনে আস্থা সৃষ্টির পর্যায়ে না আসে, তাহলে সর্বোচ্চ এপ্রিল পার হওয়া উচিত না।’
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ২৬ লাখ কোটি টাকা পাচার হওয়ার কথা বলেন জামায়াতের আমির। এই অর্থ কীভাবে পাচার করা হলো, তা নিয়ে শ্বেতপত্র প্রকাশ করা দরকার বলে জানান তিনি।
নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ছয় মাসের সময়সীমা ঘোষণা করেছেন। এ প্রসঙ্গ উল্লেখ করে জামায়াতের আমির আরও বলেন, ‘এখানে আমাদের দেশের আবহাওয়া এবং পারিপার্শ্বিকতার বিষয় আছে। ফেব্রুয়ারি মাসের শেষ এবং মার্চ মাসের তিন ভাগের দুই ভাগ রোজা থাকবে। সে সময়ে নির্বাচন সম্ভব নয়।
সংস্কার কার্যক্রম যেটা হাতে নেয়া হয়েছে, তা যদি আক্ষরিকভাবেই গতিশীল করা হয়, এবং অংশীজনেরা সে রকম সহযোগিতা করেন, তাহলে সরকারের ঘোষিত সময়ের মধ্যে সংস্কার করে নির্বাচন সম্ভব বলে মনে করেন জামায়াতের আমির।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories