বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম নির্ধারণের চেয়ে বাড়তি ভাড়া নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী গাজীপুরে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ: ভোগান্তিতে যাত্রীরা গুজব ছড়ানোর আগেই ঠেকাতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলা, নিহত ৬ সর্বজনীন পেনশনে শরিয়াহ ভিত্তিক স্কিম, সংসদে যাচ্ছে বিল

শ্রমিক বিক্ষোভে গাজীপুরে দুই পোশাক কারখানা বন্ধ ঘোষণা

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৯১ বার

শ্রমিক বিক্ষোভের মুখে গাজীপুরের কোনাবাড়ীতে দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কারখানা দুইটি হলো- এম এম নীটওয়্যার লি. ও মামুন নীটওয়্যার লি.। বুধবার (৩০ এপ্রিল) সকালে কারখানার গেটে এসে শ্রমিকরা অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণার নোটিশ দেখতে পান। এ নিয়ে শ্রমিকদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।
সহ-ব্যবস্থাপক (প্রশাসন ও মানব সম্পদ বিভাগ) স্বাক্ষরিত কারখানা বন্ধের নোটিশে উল্লেখ করা হয়, এম এম ও মামুন নীটওয়্যার লিমিটেড এ কর্মরত সকল কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মঙ্গলবার (২৯ এপ্রিল) আনুমানিক সকাল ৮টার সময় কারখানা চালু হলে গার্মেন্টস ডিভিশন, ক্রীন প্রিন্টিং ও এমব্রয়ডারি ডিভিশনের শ্রমিকগণ কারখানায় প্রবেশ করে তাদের কাজের প্রতি ইচ্ছাকৃতভাবে অবাধ্যতা প্রকাশ করে অবৈধভাবে কাজ বন্ধ করে এবং উচ্ছৃঙ্খলতা করে। কারখানা কর্তৃপক্ষ উক্ত ডিভিশনের শ্রমিকগণকে তাদের কাজ শুরু করার জন্য বারবার অনুরোধ করা সত্ত্বেও তারা কোন যৌক্তিক কারণ ছাড়া কারখানাতে উপস্থিত হয়েও কাজ করা থেকে বিরত থাকে।
গার্মেন্টস ডিভিশনের শ্রমিকগণ কারখানার অভ্যন্তরে ভয়ভীতি প্রদর্শন করে ও এক পর্যায়ে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করে কারখানা থেকে তারা বেরিয়ে যায়। এর ফলে কারখানা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। উক্ত শ্রমিকদের এরূপ আচরণ বে-আইনি ধর্মঘটের সামিল।
এমতাবস্থায় কারখানা কর্তৃপক্ষ বাধ্য হয়ে বুধবার (৩০ এপ্রিল) সকাল থেকে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সংশোধনী- ২০১৩ ও ২০১৮) এর ১৩(১) ধারা মোতাবেক অনির্দিষ্টকালের জন্য অত্র কারখানার গার্মেন্টস ডিভিশনের সকল সেকশন (শাখা) বন্ধ ঘোষণা করলো। পরবর্তিতে অনুকুল পরিবেশ সৃষ্টি হলে কারখানার উক্ত ডিভিশনের সেকশনগুলো খোলার তারিখ নোটিশের মাধ্যমে জানানো হবে।
শ্রমিকদের দাবি, মালিক পক্ষের লোকজন ছাঁটাইকৃত কয়েকজন শ্রমিককে মারধর করায় আমরা কাজ বন্ধ করে বসে থাকি। পরে মঙ্গলবার রাত ১০টার দিকে শুনি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories