শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কোনো মহামানবকে ক্ষমতায় রাখতে আন্দোলন হয়নি: আমীর খসরু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৭৯ বার

কোনো মহামানবকে ক্ষমতায় রাখতে দেশের মানুষ আন্দোলন করেনি বলে সাফ জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার (২৮ এপ্রিল) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তিনটি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন তিনি।
নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না পেয়ে আগামীতে করণীয় ঠিক করতে যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে বিএনপির লিয়াজো কমিটি। এর আগে রবিবার (২৭ এপ্রিল) বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়।
সোমবারের এই বৈঠকে প্রথমে ন্যাপ ভাষানী, এরপর আমজনতার পার্টি এবং সবশেষ পিপলস পার্টির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে তিনি জানান, গেলো ১৬ বছরের আন্দোলন ছিলো মানুষের ভোটের অধিকার ফেরানোর। বৈঠকে অংশ নেওয়া দলগুলো দ্রুত নির্বাচনের রোডম্যাপ দাবি করেছে বলেও জানান তিনি।
বৈঠক শেষে নির্বাচন নিয়ে নিজেদের মতামত জানায় তিন দলের প্রতিনিধিরা। সবার বক্তব্যেই ছিলো দ্রুত নির্বাচনের রোডম্যাপের প্রত্যাশা।
ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের যে সময়সীমা প্রধান উপদেষ্টা দিয়েছেন সেটি পুনবিবেচনা হতে পারে বলে মনে করেন আমীর খসরু। তিনি জানান, ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলনের কারণই ছিলো ভোট ও নাগরিকদের অধিকার ফেরানোর জন্য।
কোনো বিশেষ গোষ্ঠী বা সুবিধাভোগী যদি গণতন্ত্রের বিপক্ষে গিয়ে বিরুদ্ধাচারণ করে সেটি সুখকর হবে না বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories