শনিবার, ৩০ মে ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

পাকিস্তানে হঠাৎ বিস্ফোরণ, নিহত অন্তত ৭

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৫৬ বার

পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তান অঞ্চলে স্থানীয় শান্তি কমিটির বৈঠক চলাকালে হঠাৎ একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজন নিহত হয়েছেন।
সোমবার (২৮ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তান অঞ্চলে স্থানীয় শান্তি কমিটির বৈঠক চলাকালে বিস্ফোরণের ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন।
এই হামলার পেছনে কে বা কারা রয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। উদ্ধারকারী দল এবং স্থানীয়রা উদ্ধারকাজ চালাচ্ছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলো এলাকাটি ঘিরে রেখেছে এবং তদন্ত শুরু করেছে।
কর্মকর্তারা জানান, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হচ্ছে এবং বিস্ফোরণ জড়িতদের খুঁজে বের করার জন্য বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।
ওয়ানা সিটি পুলিশ স্টেশনের হাউস অফিসার (এসএইচও) উসমান নাজিক দেশটির গণমাধ্যম ডনকে বলেন, বিস্ফোরণের ঘটনায় অন্তত সাতজন নিহত এবং আরও ১৬ জন আহত হয়েছেন। স্থানীয় সময় বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
তিনি বলেন, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। শান্তি কমিটি অফিসে বৈঠক চলাকালীন এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হামলা

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories