শনিবার, ৩০ মে ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

হামাসকে ‘কুকুরের বাচ্চা’ বললেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৬৮ বার

ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসকে ‘কুকুরের বাচ্চা’ হিসেবে অভিহিত করেছেন। পাশাপাশি তিনি ইসরায়েলের সঙ্গে যুদ্ধ অবসানে হামাসের প্রতি গাজার নিয়ন্ত্রণ হস্তান্তর ও ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবি করেছেন। খবর বিবিসির।দখলীকৃত পশ্চিম তীরের রামাল্লায় এক সভায় তিনি বলেন, গাজায় হামলা অব্যাহত রাখার জন্য ইসরায়েলের হাতে ‘অজুহাত’ তুলে দিয়েছে হামাস। যুদ্ধ শুরুর পর গত ১৮ মাসে এটাই হামাসের বিরুদ্ধে তার সবচেয়ে কঠিন মন্তব্য।হামা
সের একজন কর্মকর্তা এ বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন। হামাসের রাজনৈতিক শাখার সদস্য বাসেম নাইম বলেছেন, তিনি (মাহমুদ আব্বাস) ‘নিজের লোকদের একটি গুরুত্বপূর্ণ অংশের প্রতি অবমাননাকর ভাষা’ ব্যবহার করেছেন।
গত সপ্তাহে হামাস গাজায় যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের আনা নতুন একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এতে ছয় সপ্তাহের যুদ্ধবিরতির বদলে এখনও জিম্মি হয়ে থাকা ৫৯ জনের মধ্যে ১০ জনের মুক্তি এবং গাজায় নিরস্ত্রীকরণের প্রস্তাব দেয়া হয়েছিলো।
হামাস বলেছে, যুদ্ধ বন্ধ করলে এবং ইসরায়েলি সেনা পূর্ণাঙ্গ প্রত্যাহার হলে তারা জিম্মিদের মুক্তি দেবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories