বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম নির্ধারণের চেয়ে বাড়তি ভাড়া নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী গাজীপুরে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ: ভোগান্তিতে যাত্রীরা গুজব ছড়ানোর আগেই ঠেকাতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলা, নিহত ৬ সর্বজনীন পেনশনে শরিয়াহ ভিত্তিক স্কিম, সংসদে যাচ্ছে বিল

অনশনরত গণতান্ত্রিক ছাত্রসংসদ নেতা অসুস্থ হয়ে ঢামেকে ভর্তি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৬৯ বার

খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাছুদের পদত্যাগের দাবির সঙ্গে সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ১৬ ঘণ্টা ধরে প্রতীকী অনশন করছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। বুধবার (২৩ এপ্রিল) অনশনরত অবস্থায় তীব্র গরমে অসুস্থ (হিটস্ট্রোক) হয়ে পড়েন সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ আহ্বায়ক মোফাজ্জল হোসেন সাদাত।
তাকে জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় মুখ্য সচিব জাহিদ আহসান। শেষ খবর পাওয়া পর্যন্ত অনশনে রয়েছেন বাকি নেতাকর্মীরা। এদিকে আজ দুপুর ৩টার মধ্যে কুয়েট ভিসির পদত্যাগ না হলে ‘কান্ট্রি ওয়াইড ব্লকেড’ কর্মসূচির ঘোষণা দিয়েছে গণতান্ত্রিক ছাত্রসংসদ।
গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য সচিব জাহিদ আহসান বলেন, কুয়েটের অনশনরত শিক্ষার্থীরা অসুস্থ হয়ে একের পর এক হাসপাতালে যাচ্ছেন। কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অনশনরত শিক্ষার্থী মোফাজ্জল হোসাইন সাদাত হিটস্ট্রোক করে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন।
কর্মসূচির আল্টিমেটাম ঘোষণা করে তিনি বলেন, আমরা স্পষ্টত ঘোষণা করছি, যদি দুপুর তিনটার মধ্যে ভিসি মাছুদের পতন না হয়, তাহলে আমরা কান্ট্রি ওয়াইড ব্লকেড কর্মসূচিতে যাবো। পুরো দেশ অচল করে দিবো। রাস্তাতেই অনশন হবে। তবুও পিছু হটবো না।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories