রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

লন্ডনে আ.লীগ নেতার ছেলের বিয়েতে পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৮২ বার

যুক্তরাজ্যে বর্ণাঢ্য আয়োজনে বিয়ে হলো যুক্তরাজ্যে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব সৈয়দ সাজিদুর রহমান ফারুকের ছেলে ড. ফায়েজের। সেই অনুষ্ঠানেই দেখা মেলে আওয়ামী লীগের বেশ কয়েকজন সাবেক মন্ত্রী-এমপি ও শীর্ষ নেতাদের।
রোববার (২০ এপ্রিল) লন্ডনের অভিজাত গ্রীনিচ এলাকায় অবস্থিত হোটেল ইন্টার কন্টিনেন্টালে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের বেশ কয়েকজন শীর্ষ নেতার ছবি ছড়িয়ে পরে। যুক্তরাজ্যে অবস্থানরত দলটির বিভিন্ন নেতারাও ফেসবুকে ছবি-ভিডিও শেয়ার করেন।
তাতে দেখা যায়, আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান, সাবেক প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস‍্য হাবিবুর রহমান হাবিবসহ আরও অনেকেই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন।
বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়া মন্ত্রী-এমপিরা বেশ হাসিখুশি দেখা যায় ছবিতে। তারা বিয়েতে আসা নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন, অনেকের সঙ্গে ছবিও তোলেন।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলে দলটির মন্ত্রী-এমপিরা দেশ ছেড়ে পালিয়ে যান। পালিয়ে যাওয়ার কয়েক মাস পর থেকে বিভিন্ন দেশে প্রকাশ্যে আসতে থাকেন দলটির শীর্ষ নেতারা।
এর আগে পালিয়ে যাওয়া এসব এমপি-মন্ত্রীদের কারো কারো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার ও হোটেল-রেস্তোরাঁয় আড্ডার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories