শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান বিশ্বশান্তি ও মানবতার পক্ষে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন বিরোধী দল পালামেন্টে সুন্দর সুন্দর কথা বলেন বাইরে ৭১ রুপ ধারণ করে : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সৌদি আরবের নিরাপত্তায় জরুরি বৈঠকে বসছে মক্কা জোট পবিত্র মক্কায় জরুরি সতর্কতা জারি, সৌদিজুড়ে হামলার আতঙ্ক যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম ইরানের আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একসঙ্গে নয়: হাইকোর্ট বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম কমলেও খাতুনগঞ্জে বাড়তি দামে বিক্রি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ফাইনাল পরীক্ষার ফল প্রকাশ, ৫৫ দশমিক ৭৩ শতাংশই ফেল কুমিল্লায় ২৮১ ইটভাটার ৯০টিই অনুমোদনহীন, ফসলি জমিতে জ্বলছে কাঠ

সন্ধ্যার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৬৩ বার

টানা কয়েকদিনের বৃষ্টিতে তাপমাত্রার দাপট অনেকটাই কমেছে। তবে এখনো ৩৬ ডিগ্রির ঘরেই রয়েছে সর্বোচ্চ তাপমাত্রার পারদ। এই অবস্থায় সন্ধ্যার মধ্যে ঢাকাসহ দেশের ৮ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।
সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। সেই সঙ্গে এসব জেলার নদীবন্দরে সতর্ক সংকেতও দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানিয়েছেন, সোমবার সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকা ছাড়াও রাজশাহী, ময়মনসিংহ, টাঙ্গাইল, ফরিদপুর, কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রামের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories