রবিবার, ৩১ মে ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

৮ দফা দাবিতে শহিদ মিনারে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের অবস্থান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৭৮ বার

উচ্চশিক্ষার সুযোগসহ আট দফা দাবি আদায়ে রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা। ‘কৃষি ডিপ্লোমা ছাত্র অধিকার আন্দোলন’ ব্যানারে এ কর্মসূচিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শিক্ষার্থী অংশ নিয়েছেন।
আন্দোলনকারীদের প্রধান দাবি হলো- ডিপ্লোমা কৃষিবিদদের জন্য পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করা। এছাড়া উপসহকারী কৃষি কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণির গেজেটেড পদে উন্নীতকরণ এবং নিয়মিত নিয়োগ প্রক্রিয়া চালু রাখার দাবি জানান তারা।
আট দফা দাবির মধ্যে রয়েছে: ১. ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ।
২. উপসহকারী কৃষি কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণির কর্মচারী হিসেবে গেজেট প্রকাশ ও নিয়মিত নিয়োগ নিশ্চিত করা।
৩. কৃষি ডিপ্লোমা শিক্ষার মানোন্নয়নে শিক্ষক সংকট দূরীকরণ।
৪. কৃষি ডিপ্লোমা শিক্ষাকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অধীন থেকে বের করে সম্পূর্ণভাবে কৃষি মন্ত্রণালয়ের আলাদা প্রতিষ্ঠান করতে হবে।
৫. সব কৃষি গবেষণাপ্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদে ডিপ্লোমা কৃষিবিদদের অগ্রাধিকার।
৬. বেসরকারি চাকরিতে ডিপ্লোমা কৃষিবিদদের জন্য ন্যূনতম দশম গ্রেডের বেতন কাঠামো।
৭. মাঠ সংযুক্তি ভাতা প্রদান।
৮. চাকরিতে প্রবেশের পর উপসহকারী কৃষি কর্মকর্তাদের জন্য ছয় মাসের ফাউন্ডেশন ট্রেনিং নিশ্চিত করা।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, তাদের এই দাবিগুলো ২০০৮, ২০০৯ ও ২০১৬ সালেও উপস্থাপন করা হয়েছিল। তখন বিভিন্ন সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনও কার্যকর উদ্যোগ নেয়া হয়নি।
=তারা বলেন, ‘আমাদের দাবি শুধু আমাদের ভবিষ্যতের জন্য নয়, দেশের কৃষি উন্নয়নের সঙ্গেও এটি ওতপ্রোতভাবে জড়িত। অবিলম্বে এসব যৌক্তিক দাবি বাস্তবায়নের উদ্যোগ না নিলে বৃহত্তর আন্দোলনের পথে যেতে হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories