শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কেউ ঘুষ চাইলে কী করতে হবে, জানালেন আসিফ মাহমুদ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৮৩ বার

ঘুষ দাবি বা গ্রহণ, দুর্নীতি, অনিয়ম, কিংবা সেবাগ্রহীতাকে হয়রানির অভিযোগ থাকলে তা ইমেইল করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শনিবার (১৯ এপ্রিল) ফেসবুকে নিজের ভেডিফায়েড পেজে এক পোস্টে এমন আহ্বান জানান এই উপদেষ্টা।
পোস্টে আসিফ লেখেন, ‘স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্থ যেকোনো দপ্তর, সংস্থা বা যেকোনো পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে ঘুষ দাবি বা গ্রহণ, দুর্নীতি, অনিয়ম, কিংবা সেবাগ্রহীতাকে হয়রানির অভিযোগ থাকলে, সম্মানিত নাগরিকদের তা দাখিলের জন্য আহ্বান জানানো যাচ্ছে।
আরও বলা হয়, ‘অভিযোগে যথাযথ তথ্য, উপাত্ত ও প্রমাণ সংযুক্ত থাকলে, তা অগ্রাধিকার ভিত্তিতে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়াও যেকোনো অভিযোগ গুরুত্বের সাথে আমলে নেওয়া হবে। অভিযোগকারীর পরিচয় ও তথ্য গোপন রাখা হবে।’
পোস্টে উপদেষ্টা আরও লেখেন, ‘জনস্বার্থে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ঘুষ, অনিয়ম ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে আপনার সক্রিয় অংশগ্রহণ আমাদের প্রেরণা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories