রবিবার, ৩১ মে ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

৫ মিনিটেই সিফাতের স্বপ্নভঙ্গ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৫৬ বার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পাঁচ মিনিট পরে কেন্দ্রে আসায় পরীক্ষায় বসতে দেয়া হয়নি এক পরীক্ষার্থীকে।
ওই পরীক্ষার্থীর নাম মো. সিফাত। তিনি নারায়ণগঞ্জ থেকে এসেছেন। তার পরীক্ষা কেন্দ্র ছিল বিজ্ঞান অনুষদের ৪০৩ নম্বর কক্ষ। শনিবার (১৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার চলাকালে এই ঘটনা ঘটে।
সিফাত বলেন, ৫ মিনিটের দেরি হওয়ায় পরীক্ষা কেন্দ্রে ডুকতে দেয়া হয়নি। রাস্তায় জ্যাম ছিলো আর নারায়নগঞ্জ থেকে আসতে দেরি হয়ে গেছে। আমার আর কিছু বলার নেই।
প্রসঙ্গত, ভর্তি পরীক্ষা নির্দেশনায় বলা হয়েছিল নির্দিষ্ট সময়ের ৩০ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories