শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের উৎস মিয়ানমারে, সমাধানও সেখানেই: প্রধানমন্ত্রী দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে প্রথমবারের মতো শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক-শেহবাজের প্রথম বৈঠক, সম্পর্ক নিয়ে যে বার্তা দিল পাকিস্তান জলবায়ু সংকট মোকাবেলায় ৪ প্রস্তাব প্রধানমন্ত্রীর জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান বিশ্বশান্তি ও মানবতার পক্ষে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন বিরোধী দল পালামেন্টে সুন্দর সুন্দর কথা বলেন বাইরে ৭১ রুপ ধারণ করে : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সৌদি আরবের নিরাপত্তায় জরুরি বৈঠকে বসছে মক্কা জোট

ভাতেও রয়েছে ক্যানসারের ঝুঁকি, গবেষণায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৮৩ বার

আমাদের খাদ্যতালিকার বড় একটি অংশ জুড়ে আছে ভাত। তবে আমাদের অজান্তেই ভাত ক্যানসারসহ ভয়াবহ স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে। সম্প্রতি ‘দ্য ল্যানসেট প্ল্যানেটারি হেলথ’ জার্নালে প্রকাশিত এক গবেষণায় উঠে এসেছে এমন উদ্বেগজনক তথ্য। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন উঠে এসেছে বিস্তারিত।
যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ধীরে ধীরে চালের দানায় বাড়ছে বিষাক্ত আর্সেনিকের মাত্রা। বিশেষ করে তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি বেড়ে গেলে এবং বাতাসে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বাড়লে মাটির রাসায়নিক গঠনে এমন পরিবর্তন হয়, যা চালের দানায় আর্সেনিক শোষণকে আরও বাড়িয়ে তোলে।
গবেষক দলের প্রধান লুইস জিসকা বলেন, এই পরিবর্তনের ফলে ভবিষ্যতে হৃদরোগ, ডায়াবেটিস এবং নানা রকম অ-ক্যানসারজনিত স্বাস্থ্যঝুঁকিও বহুগুণে বেড়ে যেতে পারে।
গবেষণায় বাংলাদেশ, ভারত, চীন, ইন্দোনেশিয়া, মিয়ানমার, ফিলিপাইন ও ভিয়েতনামের ২৮টি চালের জাত নিয়ে ১০ বছরের মাঠ পর্যায়ের তথ্য বিশ্লেষণ করা হয়। এতে দেখা গেছে, তাপমাত্রা ও কার্বন ডাই-অক্সাইড একসঙ্গে কাজ করে চালের আর্সেনিক মাত্রা বাড়িয়ে দেয়। এর ফলে ২০৫০ সালের মধ্যে এই অঞ্চলের কোটিকোটি মানুষের মধ্যে ক্যানসার ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
গবেষণায় বাংলাদেশ, ভারত, চীন, ইন্দোনেশিয়া, মিয়ানমার, ফিলিপাইন ও ভিয়েতনামের ২৮টি চালের জাত নিয়ে ১০ বছরের মাঠ পর্যায়ের তথ্য বিশ্লেষণ করা হয়। এতে দেখা গেছে, তাপমাত্রা ও কার্বন ডাই-অক্সাইড একসঙ্গে কাজ করে চালের আর্সেনিক মাত্রা বাড়িয়ে দেয়। এর ফলে ২০৫০ সালের মধ্যে এই অঞ্চলের কোটিকোটি মানুষের মধ্যে ক্যানসার ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ছবি: সংগৃহীত
গবেষণায় বাংলাদেশ, ভারত, চীন, ইন্দোনেশিয়া, মিয়ানমার, ফিলিপাইন ও ভিয়েতনামের ২৮টি চালের জাত নিয়ে ১০ বছরের মাঠ পর্যায়ের তথ্য বিশ্লেষণ করা হয়। এতে দেখা গেছে, তাপমাত্রা ও কার্বন ডাই-অক্সাইড একসঙ্গে কাজ করে চালের আর্সেনিক মাত্রা বাড়িয়ে দেয়। এর ফলে ২০৫০ সালের মধ্যে এই অঞ্চলের কোটিকোটি মানুষের মধ্যে ক্যানসার ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ছবি: সংগৃহীত
বিশেষ করে ফুসফুস ও মূত্রথলির ক্যানসারের আশঙ্কা ব্যাপক হারে বাড়তে পারে। চীনে শুধু চালের আর্সেনিকজনিত কারণে ২০৫০ সালে ক্যানসারের সংখ্যা দাঁড়াতে পারে প্রায় ১.৩৪ কোটি-তে, যা এই গবেষণায় উল্লেখিত দেশগুলোর মধ্যে সর্বোচ্চ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories