সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী বইমেলা ২০২৭ পরিচালনা কমিটি পুনর্গঠনের দাবি প্রকাশকদের নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ জুতা কারখানার শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা গঙ্গা পানিবণ্টন চুক্তি নিয়ে বৈঠকের জন্য ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া বৃষ্টির শঙ্কায় নীলফামারীর ডিমলায় ধান ঘরে তোলার হিড়িক পঞ্চগড় সীমান্তে ৪২ হাজার টাকার বীজ জব্দ কিশোরগঞ্জের বাজিতপুরে ২৪ প্রতিবন্ধী পরিবারের মাঝে ছাগল বিতরণ পরাজিত শক্তির চিন্তার সঙ্গে জনগণের আকাঙ্ক্ষার কোনো মিল নেই: রিজভী

মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখা শিক্ষার্থীদের সংবর্ধনা

সমীর সরকার, ময়মনসিংহ
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৮২ বার

ময়মনসিংহের ঐতিহ্যবাহী মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মেডিকেল-প্রকৌশল-পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখা শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জমকালো আয়োজনে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) কলেজ প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এর উপচার্য প্রফেসর ড. এ কে ফজলুল হক ভুঁইয়া।
মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মালেকা বিলকিস এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহফুজুল হক।
অনুষ্ঠানে সময়ম্বক ছিলেন কলেজের সহযোগী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সম্পাদক মো. আনোয়ার হোসেন এবং অনুষ্ঠানে আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান, ড. মোঃ মেহেদি মাহবুব খান।
আরো উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ প্রফেসর তাহমিনা পারভিন প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, প্রভাষক আসমা আক্তার ও সহকারী অধ্যাপক সুজিত দেবনাথ। ঐতিহ্যবাহী মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন মেডিকেলে ১০৯ জন, বুয়েটে ৭ জন এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ১২৫ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories