শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের উৎস মিয়ানমারে, সমাধানও সেখানেই: প্রধানমন্ত্রী দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে প্রথমবারের মতো শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক-শেহবাজের প্রথম বৈঠক, সম্পর্ক নিয়ে যে বার্তা দিল পাকিস্তান জলবায়ু সংকট মোকাবেলায় ৪ প্রস্তাব প্রধানমন্ত্রীর জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান বিশ্বশান্তি ও মানবতার পক্ষে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন বিরোধী দল পালামেন্টে সুন্দর সুন্দর কথা বলেন বাইরে ৭১ রুপ ধারণ করে : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সৌদি আরবের নিরাপত্তায় জরুরি বৈঠকে বসছে মক্কা জোট

নানা ষড়যন্ত্র মোকাবিলা করে বর্ষবরণ আয়োজন সফল: ঢাবি ভিসি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৮৪ বার

এ যাবৎকালের সর্ববৃহৎ ও বৈচিত্র্যপূর্ণ বৈশাখী আয়োজন মানে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ এবার হয়েছে-এ কথা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেছেন, মাত্র ৮ দিনের মধ্যে এমন আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার। নানা ষড়যন্ত্র মোকাবিলা করে এ আয়োজন সফল হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। কঠিন সময়ে সাংবাদিকরা আমাদের সাথে নিরবচ্ছিন্নভাবে ছিলেন বলেও ধন্যবাদ জানান তিনি।
বাংলা নববর্ষে বাংলাদেশের আপামর দেশবাশীকে সম্মান ও শুভেচ্ছা জানাই এ কথা উল্লেখ করে তিনি বলেন, এবার অনেক বাধা বিপত্তি ছিল, অযৌক্তিক প্রতিবন্ধকতার সৃষ্টির চেষ্টা করা হয়েছিল। সবার সহযোগীতায় সেগুলো অতিক্রম করতে পেরেছি। তিনি আরও বলেন, বড় মাপের একটি উৎসব আমরা বধা-বিপত্তি ছাড়া শেষ করতে পেরেছি।
উপাচার্য বলেন, যে উদ্দ্যেশ্য নিয়ে জাতিসংঘ আমাদের আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছিল, সেখানে তিনটি বিষয়। একটি ছিল আমাদের যত নৃগোষ্ঠী আছে এবং সংস্কৃতি আছে তা যেন তুলে ধরতে পারি। এবার কিন্তু সেটিই করা হয়েছে। এবার সব থেকে জাকজমকপূর্ণ এবং সবচেয়ে বৈচিত্রপূর্ণ শোভাযাত্রা বের করা হয়েছে।
তিনি বলেন, ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ আয়োজন করতে ৮ কর্মদিবস আমরা পেয়েছিলাম, কিছুটা ষড়যন্ত্র ছিল কিন্তু তারমধ্যেও শিক্ষকরা ও শিক্ষার্থীরা মিলে সব কাজ করেছেন।
বহু মানুষের রক্তের বিনিময়ে ২৪ এর গণঅভ্যুত্থানে যে সম্ভাবনার দ্বার উম্মোচিত হয়েছে তা যেন আমরা হারাতে না দেই বলেও জানান তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories