রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

নিউইয়র্কে বাংলাদেশ ডে প্যারেড অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৯৮ বার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ ডে প্যারেড অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় সোমবার (১৪ এপ্রিল) বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের ২০টি সড়কজুড়ে প্রায় দুই কিলোমিটার এলাকায় এ প্যারেড অনুষ্ঠিত হয়েছে
নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস প্যারেডের অংশগ্রহণ করেন। পরে তাকে নিয়েই প্রবাসীরা ৩৭ অ্যাভিনিউ ধরে ৬৯ স্ট্রিট থেকে ৮১ স্ট্রিট পর্যন্ত প্রায় দুই মাইলব্যাপী প্যারেডে অংশ নেন। এ সময় রাস্তার দুই পাশে হাজার হাজার মানুষ বাংলাদেশের পতাকা হাতে বাংলাদেশ বাংলাদেশ বলে স্লোগান দিতে থাকেন। বাবা-মায়ের হাত ধরে ছোট ছোট ছেলে-মেয়েও বাংলাদেশের পতাকা হাতে রাস্তায় দাঁড়িয়েছিল।
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএ নামে নিউইয়র্কভিত্তিক বাংলাদেশি একটি সংগঠন উদ্যোগে বাংলাদেশ ডে প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেডে মেয়র এরিক অ্যাডামস এবং নিউইয়র্কে বাংলাদেশি বিভিন্ন আঞ্চলিক সংগঠন ছাড়াও নিউইয়র্ক স্টেট সিনেটর জেসিকা রামোসসহ মূলধারার বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।
মেয়র এরিক অ্যাডামস বলেন, প্রবাসী বাংলাদেশিদের এ ঐতিহাসিক প্যারেডে থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। গত তিনটি বছর সব কার্যক্রমে প্রমাণ করেছি আমিও আপনাদের কমিউনিটির একটি অংশ। এ কমিউনিটির অধিকাংশ কর্মসূচিতে আমি উপস্থিত থাকার চেষ্টা করি। মেয়রের অফিস বাংলাদেশিদের জন্য উন্মুক্ত।
প্যারেডে নিউইয়র্ক পুলিশ বাহিনীর একটি চৌকস অশ্বারোহী বাহিনী অংশ নেয়। বাংলাদেশ সোসাইটিসহ বাংলাদেশি বিভিন্ন সংগঠনের অংশগ্রহণও ছিল উল্লেখযোগ্য। উদ্বোধনী অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বিন্দুকণা ও শাহ মাহবুব।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories