শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
আগামী সপ্তাহেই হচ্ছে পুলিশের নতুন আরেকটি ইউনিট মানুষের সুরক্ষা নিশ্চিত ও অপতথ্য রোধে কার্যকর সাইবার আইন চান তথ্য উপদেষ্টা : ডা. জাহেদ উর রহমান ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন রবিবার ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিডির সাথে বিএমসিসিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ পুলিশের কোন সদস্য ফ্যাসিবাদের সঙ্গে জড়িত হলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩০ ডাক্তার-নার্সকে শোকজ নেত্রকোনায় ভবন সংকট ও ঝুঁকিপূর্ণ ভবনে চলছে উপজেলার সকল দাপ্তরিক কার্যক্রম মেঘনায় ট্রলারডুবি: একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ বাবা

গরমে ডিটক্স ওয়াটার কী উপকারী, যা বললেন পুষ্টিবিদ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ৭৩ বার

তীব্র গরম বয়ে চলছে। রোদের আঁচে কিছুক্ষণ থাকতেই হাঁসফাঁস শুরু হয়ে যায়। সারাক্ষণ শুধু ঠান্ডা আবহাওয়া এবং শরীর ও মন সতেজ থাকতে চায়। এ জন্য ফ্যান-এসিতে অবস্থান বা বারবার গোসল করা হয়। পাশাপাশি ঠান্ডাজাতীয় খাবার রাখা হয় খাদ্যতালিকায়। কেউ কেউ আবার বিভিন্ন ধরনের পানীয় পান করেন।
গরমে ঘামের পরিমাণ কিছুটা বেশি হয়ে থাকে। এ জন্য শরীর ও মন ভালো রাখার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি পানের কথা বলা হয়। একজন সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তির দিনে তিন থেকে চার লিটার পরিমাণ পানি পানের প্রয়োজন। এতে শরীর হাইড্রেটেড থাকে, আবার শরীরে জমে থাকা টক্সিনও নিঃসরণ হয়। এ সময় অনেকেই আবার ডিটক্স ওয়াটার পান করেন। কিন্তু এই পানীয়ের কী প্রয়োজন ও উপকারিতা আছে? এ ব্যাপারে ভারতীয় একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন পুষ্টিবিদ অনুশ্রী মিত্র।
এ পুষ্টিবিদ বলেন, আমাদের আলাদা করে ডিটক্স ওয়াটার খাওয়ার প্রয়োজন পড়ে না। লিভার-কিডনির মতো কিছু অঙ্গ রয়েছে, যা শরীরকে প্রাকৃতিক উপায়ে ডিটক্সিফাই করে। তবে কেউ পর্যাপ্ত পরিমাণ পানি পান না করলে বা ভারী খাবার খাওয়ার পর পেট ভার হয়ে থাকলে, এ ক্ষেত্রে ডিটক্স ওয়াটার খেতে পরেন।
তিনি বলেন, সাধারণত পানিতে মৌসুমী ফল, হার্বস দিয়ে ডিটক্স ওয়াটার তৈরি করা হয়। ফলে স্বাভাবিকভাবেই এতে পানিতে ওই সব ফলের ভিটামিন ও মিনারেল মিশে যায় এবং এই ডিটক্স ওয়াটার শরীরের জন্য হয়ে উঠে পুষ্টিকর।
এ পুষ্টিবিদের ভাষ্যমতে, সারাদিন যদি এক লিটার ডিটক্স ওয়াটার খাওয়া হয়, তাহলে শরীর বেশ ঝরঝরে থাকে। খাবারও দ্রুত হজম হয়। শরীর হাইড্রেটেড থাকে। বিশেষ করে ভারী খাবার খাওয়ার পর ডিটক্স ওয়াটার খেলে বেশি উপকার পাওয়া যায়। আর এটি সবসময় কাচের বোতলে খাওয়া উচিত।
যেভাবে তৈরি করবেন ডিটক্স ওয়াটার:
আপেলের ডিটক্স ওয়াটার: প্রথমে দুই টুকরো আপেল, দারুচিনি এক টুকরো ও হাফ চামচ মৌরি পানিতে ভিজিয়ে রাখুন। সকালে ঘুম থেকে উঠে এসব উপাদান ভিজিয়ে রাখতে পারেন। আর দুপুরে ভাত খাওয়ার পর পান করতে পারেন এই পানীয়।
শসা, লেবু ও পুদিনার ডিটক্স ওয়াটার: এক লিটার পানিতে কয়েক টুকরো শসা, গোল করে কাটা লেবুর টুকরো ও ৭-৮টি পুদিনা পাতা রেখে দিন। তারপর দিনভর পান করতে পারেন তা।
তরমুজের ডিটক্স ওয়াটার: এ জন্য প্রথমেই একটি কাচের জার নিতে হবে। তাতে পানি দিয়ে কয়েক টুকরো তরমুজ ও এক মুঠো পুদিনা পাতা মিশিয়ে নিন। তারপর ২০-৩০ মিনিট পর থেকে এই পানীয় পান করতে পারেন। তবে কেউ চাইলে তরমুজের পরিবর্তে আনারসও ব্যবহার করতে পারেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories