শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্রমিকের ঘাম শুকানোর আগেই মজুরি বুঝিয়ে দিন, ইসলামের কঠোর নির্দেশ সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর অধ্যাপক আসাদুজ্জামান খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ মিশিগানে বামের বাংলাদেশ–আমেরিকান ফেস্টিভ্যালে শেকড়ের টানে প্রবাসীদের মিলনমেলা বাংলাদেশের সুন্দরবনে ১০ বছরে বাঘের সংখ্যা বেড়েছে ১৯টি জাপানে ভূমিকম্পে ১৩ জনের মরদেহ উদ্ধার দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু এবার ফ্রান্সের নতুন কোচ জিদান

মেসেজের নিরাপত্তা বাড়াতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ৬৩ বার

মেসেজের গোপনীয়তা বাড়াতে অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য একটি নতুন ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ। নতুন ফিচারের নাম ‘অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসি’। হোয়াটসঅ্যাপ বলছে এই ফিচারটি ব্যবহারকারীদের পাঠানো ছবি ও ভিডিও রিসিভারের গ্যালারিতে অটো সেভ হওয়া থেকে আটকাতে সাহায্য করবে। এছাড়া এটি আরো কিছু সুবিধা দেবে, যেমন চ্যাটের সব হিস্ট্রি (বার্তা, ছবি, ভিডিও) অন্য কোথাও বা কোনো ফাইল হিসেবে এক্সপোর্ট করতে বাধা দেবে।
গ্যাজেট থ্রিসিক্সটির প্রতিবেদন থেকে জানা যায়, হোয়াটসঅ্যাপ ফিচার ট্র্যাকার ওয়াবেটাইনফোর মতে, মেটা প্লাটফর্মের ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি ভবিষ্যৎ সংস্করণে নতুন ফিচারটি চালু করতে কাজ করছে।
সম্প্রতি হোয়াটসঅ্যাপ বেটা অ্যান্ড্রয়েড অ্যাপের ২.২৫.১০.৪ সংস্করণে দেখা গেছে। এটি একটি অপশনাল ফিচার, অর্থাৎ ব্যবহারকারী চাইলে সেটিংসে গিয়েই এটি চালু বা বন্ধ করতে পারবেন। একবার চালু হলে, যিনি মিডিয়া পাঠাচ্ছেন, তার শেয়ার করা ছবি বা ভিডিও রিসিভারের ফোনে গ্যালারিতে স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে না। যদি রিসিভার সেটি সেভ করতে যান, তাহলে একটি পপ-আপ বার্তা আসবে।
চ্যাট হিস্টোরি এক্সপোর্ট ব্লক করে দিতে পারে যদি কোনো ব্যবহারকারী ‘অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসি’ চালু রাখেন।
একই চ্যাটে কেউ যদি এই ফিচার চালু করে রাখেন, তাহলে অন্য কেউ হয়তো মেটা এআই চ্যাটবট-এর সঙ্গে আর ইন্টারঅ্যাক্ট করতে পারবেন না।
এখনো ‘অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসি’ ফিচারটি ডেভেলপমেন্ট পর্যায়ে রয়েছে। এমনকি বিটা ব্যবহারকারীরাও এখনো এটি ব্যবহার করতে পারছেন না। তবে ফিচারটি প্রকাশিত হলে এটি হোয়াটসঅ্যাপের নিরাপত্তা ও প্রাইভেসির ক্ষেত্রে বড় এক ধাপ হতে পারে। এই আপডেট যদি চালু হয়, তাহলে হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত বার্তার গোপনীয়তা আরও শক্তিশালী হবে বলেই মনে করছেন প্রযুক্তিবিদরা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories