শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি’ ৯০ ব্যাচের পুনর্মিলনী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ৮৫ বার

উৎসবমুখর পরিবেশে হয়ে গেল ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি, ১৯৯০ ব্যাচের পুনর্মিলনী। দীর্ঘ ৩৫ বছর পরে প্রথমবারের এই আয়োজনে সতীর্থ এবং তাদের পরিবারের সদস্যসহ শিক্ষাগুরুদের কাছে পেয়ে দিনভর আড্ডা-খুনসুটি, আনন্দ- উচ্ছ্বাসে মেতে ওঠেন শৈশব-কৈশোরের সহপাঠী বন্ধুরা।
শুক্রবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণের এই পুনর্মিলনী শুরু হয় স্কুল জীবনের স্মৃতি হিসেবে ঘণ্টা বাজিয়ে। এরপর জাতীয় সঙ্গীতের সঙ্গে শপথবাক্য পাঠ শেষে র‌্যালি বের করা হয়।
পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ দিয়ে সূচনা ঘটা প্রাক্তন শিক্ষক সম্মাননা পর্বে স্মৃতিচারণ করেন সংবর্ধিত গুরুদাস সাহা, রমেন্দ্র নাথ রায় কর্মকার, প্রভাত কুমার বিশ্বাস, মুজাফফর হোসেন মোল্লা, শামসুল হক ভোলা মাস্টার, হারুনুর রশিদ, ইউনুস আলী, খলিলুর রহমান, মোহাম্মদ হারুনুর রশীদ ও লোকমান প্রামাণিক। এই নয় শিক্ষাগুরুকে উত্তরীয় পরিয়ে, মানপত্র পাঠ এবং ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেন প্রাক্তন শিক্ষার্থীরা। মৃত্যুবরণকারী শিক্ষক ও নব্বইয়ের এসএসসি পরীক্ষার্থীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। বিশেষ সম্মাননা পান ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান এবং এসএসসি’ ৯০ ব্যাচের কৃতী শিক্ষার্থী আইসিসির আন্তর্জাতিক প্যানেল আম্পায়ার মাসুদুর রহমান মুকুলও।
বিকেলের স্মৃতিচারণ পর্বে বক্তব্য দেন- এসএসসি’ ৯০ ব্যাচের শিক্ষার্থী প্রবীর সাহা, মিসকাতুর আহমেদ মিতু, মোস্তাক আহমেদ রানা, এস্তেয়াক আহমেদ রাজু, তাপস নন্দী পলাশ, অমরেশ রায়, অশোকেশ রায়, সরফরাজ খান সুন্দর, রেজাউল করিম, শ্যামলেন্দু চক্রবর্তী, শোয়েবুল ইসলাম, মিরাজুর রহমান, এনামুল করিম মামুন, হাবিব মৃধা, বাকী বিল্লাহ খান পলাশ, সজল কুমার সাহা প্রমুখ।
পরে গান, আবৃত্তি ও নাচসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন এসএসসি’ ৯০ ব্যাচের শিক্ষার্থী ও তাদের সন্তান এবং আমন্ত্রিত শিল্পীরা। সবশেষে পুরস্কার বিতরণ ও রাফেল ড্র অনুষ্ঠিত হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories